নেওয়া আছে টিকার ডবল ডোজ, তবুও সস্ত্রীক করোনা আক্রান্ত হলেন জন আব্রাহাম

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নতুন বছরেও দাপট কমছে না ওমিক্রনের। পাল্লা দিচ্ছে করোনা সংক্রমণও। আর এই যখন দেশের অবস্থা তখন করোনা আক্রান্ত জন আব্রাহাম এবং তাঁর স্ত্রী প্রিয়া রুঞ্চল। একটি বিবৃতি জারি করে অসুস্থতার কথা জানিয়েছেন অভিনেতা।

আরও পড়ুনঃ বাংলার ক্রিকেটে করোনা হানা, আক্রান্ত কোচ সহ ৭ জন

তিনি লিখেছেন, ‘তিন দিন আগে এমন এক ব্যক্তির সংস্পর্শে এসেছিলাম যিনি পরে কোভিড আক্রান্ত হয়েছিলেন। আমি এবং পিয়া এখন কোভিড পজিটিভ। আমরা বাড়িতেই নিভৃতবাসে রয়েছি। তাই কারও সংস্পর্শে আসিনি।

আমরা দু’জনেই টিকাপ্রাপ্ত এবং আমাদের কিছু মৃদু উপসর্গ রয়েছে। আপনারা সকলে সুস্থ থাকুন। মাস্ক পরুন।’ তবে জন ও তাঁর স্ত্রী টিকার ডবল ডোজ নিয়েছিলেন।

নেওয়া আছে টিকার ডবল ডোজ, তবুও সস্ত্রীক করোনা আক্রান্ত হলেন জন আব্রাহাম

তা সত্ত্বেও শরীরে করোনা থাবা বসানোয় কিছুটা স্তম্ভিত তিনি। তবে করোনাতে আক্রান্ত হয়েও দৈনন্দিন জীবন থমকে যায়নি জন আব্রাহামের। হোম আইসোলেশনে থাকার সময়েও স্ত্রী ও পরিবারের সঙ্গে ভাল সময় কাটাচ্ছেন বলে নিজেই জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর