নজরবন্দি ব্যুরোঃ জীবন যুদ্ধে হার না মানা আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন।ঐতিহাসিক জয় লাভ করলেন জো বাইডেন। তার সঙ্গে ইতিহাস গড়লেন কমলা হ্যারিস। তার জয়ের খুশিতে মগ্ন গোটা আমেরিকার মানুষ।আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের জন্ম ১৯৪২ সালের ২০ নভেম্বর;আমেরিকার পেনসিলভানিয়ার স্ক্রানটনে। তিনি বেড়ে ওঠেন স্ক্রানটন, নিউ ক্যাসল কাউন্টি ও ডেলাওয়ার জেলাতে; বাবা জোসে ফ রবিনেট বাইডেন সিনিয়র।
আরও পড়ুনঃ সামনে সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ আসছে জো বিডেন-কমলার জন্য, বললেন বারাক ওবামা


আর তার মা ক্যাথরিন ইউজেনিয়া ফিনেগান একজন আইরিশ বংশোদ্ভূত মার্কিন নাগরিক।জো বাইডেন ডেলাওয়ার ইউনিভার্সিটিতে ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা করেন। পরে তিনি সিরাকিউজ ইউনিভার্সিটি থেকে আইনের ওপর ডিগ্রি নেন। বাইডেন ১৯৬৬ সালে সিরাকিউজ ইউনিভার্সিটিতে পড়ার সময় নিলিয়া হান্টারকে বিয়ে করেন।
তাদের ঘরে তিন সন্তান রয়েছেন। এরা হলেন-জোসেফ আর ‘বিউ’ বাইডেন, রবার্ট হান্টার ও নাওমি ক্রিস্টিনা।ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৯৭২ সালে বড় দিনের আগে ক্রিসমাস ট্রি কিনতে গিয়ে স্ত্রী নিলিয়া নিহত হন। তার মেয়ে নাওমিও দুর্ঘটনায় মারা যান।স্ত্রী নিলিয়াকে বাইডেন বলেছিলেন,”৩০ বছর বয়সের মধ্যে তার স্বপ্ন সিনেটর হওয়ার।
জীবন যুদ্ধে হার না মানা আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। সিনেটর হওয়ার পরের লক্ষ্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়া।”তিনি তার লক্ষ্যে অবিচল ছিলেন। নিলিয়াকে হারানোর ১ বছরের মাথায় ১৯৭৩ সালে বাইডেন জিল ট্রেসি জ্যাকবকে বিয়ে করেন। তাদের ঘরে অ্যাশলে ব্লেজার নামে এক কন্যা সন্তান রয়েছে। ১৯৭০ সালে ডেলাওয়ারের নিউ ক্যাসল কাউন্টির কাউন্সিলম্যান নির্বাচিত হন জো বাইডেন।


আমেরিকা যুক্তরাষ্ট্রের সিনেটর হওয়ার স্বপ্ন পূরণ হয় তার মাত্র 30 ত্রিশ বছর বয়সের মধ্যে। ১৯৭২ সালের নভেম্বরে তৎকালীন জনপ্রিয় রিপাবলিকান সিনেটর স্যালেব বগসের বিপক্ষে ডেমোক্রেটিক দল থেকে প্রার্থী হন তিনি।







