নজরবন্দি ব্যুরোঃ ভোট-রাজনীতি দলাদলি সবকিছুর বাইরে গিয়ে কাজ করছে তৃণমূল। ভোটের আগে দলাদলির দিকে না যেয়ে বিরোধী দলের কর্মী পরিবারকে চাকরি দিচ্ছে দল। বলছে বিরোধী দলের মানুষই। বিরোধিতা শুধু নয়, মানুষের দরকারে মানুষের পাশে আছে তৃণমূল সরকার। হালিশহরের খুন হওয়া বিজেপি কর্মীর স্ত্রীকে দমকল দফতরে চাকরি দিল রাজ্য সরকার। পাশাপাশি এই যুবকের ভাইকেও স্থানীয় পুরসভায় চাকরি দেওয়ার কথা বলা হচ্ছে।
আরও পড়ুনঃজন্মদিনে ব্যস্ত তৃণমূল, সুযোগ বুঝে জোড়া সভায় শুভেন্দু।


ঘটনার সুত্রপাত গত ১২ ডিসেম্বর। গৃহ সম্পর্ক অভিযানে বেরিয়ে বারেন্দ্রগলি এলাকায় খুন হয়েছিলেন বিজেপি কর্মী সৈকত ভাওয়াল। সেই খুনের ঘটনায় জলঘোলা হয়েছিল বিস্তর। তৃণমূলের বিরুদ্ধে পথে নেমেছিল বিজেপিও।পুলিশ গ্রেপ্তার করেছিল তিন জনকে। উত্তপ্ত পরিস্থিতিতে দুই পক্ষের বিবাদ বেড়েছিল স্যথেষ্ট। তবে এসব কিছুর মাঝেই সৈকতের স্ত্রী নবপর্না জানিয়েছিলেন এক্ষেত্রে কোন হাত নেই তৃণমূলের। এই ঘটনাটি সম্পূর্ণ অরাজনৈতিক।
বৃহস্পতিবার সব টালবাহানা পেরিয়ে সৈকত বাবুর স্ত্রীর চাকরির নিয়োগপত্র নিয়ে তাঁদের বাড়িতে যান নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক। এবং সেদিনই দমকল দফতরে এসে যোগ দেন নবপর্না । সংসারের হাল ফেরাতে রাজ্যের সরকারের এই হাত বাড়িয়ে দেওয়ায় খুশি নবপর্না। জানিয়েছেন মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকেই পাশে ছিলেন। উনি কথা রেখেছেন আমি উনার কাছে চির কৃতজ্ঞ।”। জল্পনা বিতরকেও সরকার যে মানুষের পাশেই আছেন, তার প্রমান দিচ্ছে সরকার। জানাচ্ছে বিরোধী দলের মানুষই।







