জিতেন্দ্রর গন্তব্য কোথায়? ফের ইঙ্গিতপূর্ন বার্তা বিতর্কিত তৃণমূল নেতার।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: জিতেন্দ্রর গন্তব্য কোথায়? তৃণমূল থেকে চলে গিয়েও আবার ফিরে এসেছেন তিনি। কদিন আগেই তাঁকে দলে নেওয়া নিয়ে বিজেপির অন্দরে শুরু হয়েছিল বাকবিতন্ডা। আর এরই মাঝে আবারও আসানসোলের পুর প্রশাসক জিতেন্দ্র তিওয়ারির সোশ্যাল মিডিয়ায় কৌশলী পোস্ট ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। আর তা এই মুহূর্তে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

আরও পড়ুনঃ সুজাতার পর আরও এক! ফের বিজেপি হেভিওয়েটের স্ত্রী যোগ দিচ্ছেন তৃণমূলে।

তাঁর পোস্টে লেখা, “রাজনীতিতে ফুলস্টপ বলে কিছু হয় না। এতে কমা, কোলন, সেমিকলন রয়েছে।” হেয়ালিতে ভরা এই শব্দ গুলি নিয়েই শুরু হয়েছে জল্পনা। আদতে কি বলতে চেয়েছেন তিনি তা একদমই স্পষ্ট নয়। এখন প্রশ্ন একটাই এই মুহূর্তে জিতেন্দ্রর গন্তব্য কেথায়? তাঁর রাজনৈতিক ভবিষ্যৎই বা কি? তাঁর জবাব এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তৃণমূলে ফিরে আসার প্রায় চার থেকে পাঁচ দিন অতিবাহিত হয়েছে।

জিতেন্দ্রর গন্তব্য কোথায়? এখনও পর্যন্ত তাঁকে দলের(তৃণমূলের) হয়ে কোনো রাজনৈতিক সমাবেশে দেখা যায়নি। অনেকেই বলছেন, নতুন বছরে নতুন আঙ্গিকে তিনি দলের হয়ে কাজ শুরু করবেন। তবে এই বিষয় গুলি এখনই ভাবাচ্ছে। উল্লেখ্য, রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের বিরুদ্ধে স্মাট সিটির টাকা নিয়ে একরাশ ক্ষোভ উগরে গত ১৬ ডিসেম্বর তিনি আসানসোল পুরনিগমের পুর প্রশাসকের পদ থেকে ইস্তফা দেন। আর সেইদিনই তিনি, তৃণমূল কংগ্রেসের সভাপতি পদ থেকে ইস্তফা দেওয়ার পাশাপাশি, তৃণমূলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে ডেকে পাঠালেও তিনও যায়নি।

ঠিক ছিল স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সভা থেকেই বিজেপিতে যোগদান করবেন। হতে তাঁর সেই আশাতে জল ঢেলে দিল বিজেপি নেতৃত্ব। তারপরই তিনি ১৮ ডিসেম্বর রাতে আবারও তৃণমূলে ফিরে আসেন। কিন্তু এরই মধ্যে ফেসবুকে জিতেন্দ্রর পোস্টটিকে ঘিরে শুরু জল্পনা। প্রশ্ন উঠেছে তাহলে কি আবার তিনি তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি পদ ফিরে পাচ্ছেন? আবার ফিরে আসছেন আসানসোল পুরনিগমের পুর প্রশাসক পদে? নাকি আরও কোন বড় দায়িত্ব পাচ্ছেন তিনি? সেইদিকেই এখন তাকিয়ে সকলে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন