বাবুল বিদ্রোহে ঠাঁই পেলেন না বিজেপি-তে; দিদির কাছে ক্ষমা চেয়ে তৃনমূলেই জিতেন্দ্র!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বাবুল বিদ্রোহে ঠাঁই পেলেন না বিজেপি-তে; দিদির কাছে ক্ষমা চেয়ে নিয়ে তৃনমূলেই থাকছেন জিতেন্দ্র তেওয়ারি! আজ তিনি নিজের অবস্থান থেকে সরে এসে ঘোষণা করেন, যা করেছি ভুল করেছি। মমতা বন্দোপাধ্যায়ের সাথেই থাকতে চাই। দিদির কাছে ক্ষমা চাইব বলেও মন্তব্য করেন পাণ্ডবেশ্বরের বিধায়ক। তিনি এদিন বলেন, “ভুল বোঝাবুঝি মিটে গিয়েছে। দল ছাড়ার সিদ্ধান্ত ভুল। দিদির কাছে ক্ষমা চেয়ে তৃণমূলেই থাকব।”

আরও পড়ুনঃ ধর্ষণ করেই খুন নির্যাতিতা তরুণী, হাথরসের ঘটনায় চার্জশিট দিল সিবিআই

বিজেপির অভ্যন্তরে তাঁকে নিয়ে টানপোড়েন শুরু হতেই গতকাল কার্যত তোষামোদ শুরু করেন জিতেন্দ্র তেওয়ারি! গতকাল দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে চিঠি দিয়েছেন তিনি। বিজেপি-তে যোগ দেওয়ার কথা ছিল আগামীকাল(শনিবার), কিন্তু তাঁর আগেই বিজেপিতে তাঁর বিরুদ্ধে একরাস ক্ষোভ উগরে দেন বাবুল সুপ্রিয়।

‘মন থেকে মানতে পারছি না!’ মন্তব্য করে এক ভিডিও বার্তায় আসানসোলের বিজেপি সাংসদ তথা মন্ত্রী বাবুল সুপ্রিয় বলেন,” অনেকে বলছেন আমার সঙ্গে নাকি জিতেন্দ্র তিওয়ারির টেবিলের তলায় বোঝাপড়া হয়েছে। আমার কাছে হাজার হাজার মেসেজ আসছে। কিন্তু আমি এসবের মানসিক অবস্থায় নেই। (প্রসঙ্গত, সম্প্রতি বাবুলের মাতৃ বিয়োগ হয়েছে) আমি নিরাপত্তা নিয়ে ঘুরি। আমার খারাপ লাগে সাধারণ বিজেপি কর্মীদের কথা ভেবে। যাঁরা আসানসোল, দুর্গাপুরের অলিতে গলিতে নির্যাতিত হয়েছেন, জীবন দিয়েছেন, মিথ্যে মামলায় এখনও অনেকে জেলের ভিতরে।”

বাবুল আরও বলেন, ‘আসানসোল দুর্গাপুরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যাঁরা এই কাজকর্ম করেছেন তাঁদের মধ্যে জিতেন্দ্র তিওয়ারি অন্যতম। এঁরা কেউ বিজেপিতে যোগ দিলে আমি মন থেকে মানতে পারব না।’ যদিও তিনি বলেছেন, “কেন্দ্রীয় নেতৃত্বের ঊর্ধ্বে উঠে তাঁর কথা বলার অধিকার নেই।” এদিকে অগ্নিমিত্রা পালও আক্রমণ শানান জিতেন্দ্রর উদ্দেশ্যে, তিনি বলেন, ‘আসানসোলের মানুষ জিতেন্দ্রকে পছন্দই করেন না। ওঁ বাবুল সুপ্রিয়কে সব থেকে বেশি হ্যাকেল করেছেন।”

বাবুল আর অগ্নিমিত্রার এহেন মন্তব্যের পর কার্যত তোষামোদ শুরু করেন জিতেন্দ্র। তিনি বলেন, “তৃণমূল কংগ্রেস করতে গিয়ে এমন অনেক কাজ করতে হয়েছে যার জন্য বাবুল সুপ্রিয়র নিশ্চয় খারাপ লেগেছে। ওনার দলের কর্মীরা নিশ্চয় বাবুল সুপ্রিয়কে অভিযোগ করেছেন, যে জিতেন্দ্র তিওয়ারির নেতৃত্বে এসব হচ্ছে। এতে ওনার দলের কর্মীদের প্রতি বাবুল সুপ্রিয়র যে ভালবাসা, সেখান থেকে উনি এ কথাই বলবেন।” কিন্তু তোষামোদে কোন কাজ হয়নি, তাই ফের তৃনমূলেই ফিরছেন জিতেন্দ্র।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত