ধর্ষণ করেই খুন নির্যাতিতা তরুণী, হাথরসের ঘটনায় চার্জশিট দিল সিবিআই

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ধর্ষণ করেই খুন হয়েছে হাথরসের নির্যাতিতা। ওই ঘটনায় চার অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট গঠন করেছে সিবিআই । সেপ্টেম্বরের ওই ঘটনার প্রেক্ষাপটে সিবিআইয়ের চার্জশিটে স্পষ্ট বলা হয়েছে, হাথরসের দলিত তরুণীকে ধর্ষণ করে খুন করেছে ওই চারজন। হাথরাসের মর্মান্তিক ঘটনায় শিউরে উঠেছিল গোটা দেশ।

আরও পড়ুনঃ তৃণমূল ছাড়লেন কাঁথি উত্তরের বিধায়ক, অমিতের সভায় যোগ দিচ্ছেন BJP-তে।

ধর্ষণ করেই খুন নির্যাতিতা তরুণী, জলঘোলাও হয়েছিল অনেক। ২০ বছরের দলিত তরুণীকে ধর্ষণ করে হত্যা করার ঘটনায় রাজ্য-রাজনীতিতে তোলপাড় শুরু হয়। শুধু তাই নয়, সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল এই খবর। হাথরসের ঘটনাকে কেন্দ্র করে জল এতটাই গড়িয়েছিল যে যোগী প্রশাসনকে নিয়ে প্রশ্ন তুলেছিল বিরোধীরা। অভিযোগ করা হয়েছিল, পুলিশ মধ্যরাতে পরিবারের অনুমতি না নিয়েই শেষকৃত্য করে দিয়েছে।

ধর্ষণ করেই খুন নির্যাতিতা তরুণী, তাই নিয়ে সারা দেশের মানুষ ধিক্কার জানিয়েছিলেন। গর্জে উঠেছিলেন দেশের তাবড় শিল্পী-ক্রিকেটর থেকে শুরু করে তারকারাও। যদিও পুলিশের পক্ষ থেকে বলা হয়, পরিবারের অনুমতি নিয়েই এই শেষকৃত্য করা হয়েছে। সিবিআইয়ের এই অভিযোগের পাশাপাশি তফশিলি জাতি আইনেও ওই চারজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

সিবিআই চার্জশিট জমা দেওয়ার পরেই এই একাধিক তথ্য প্রকাশ্যে এসেছে। অক্টোবর মাসে সুপ্রিম কোর্ট ইলাহাবাদ হাইকোর্টকে নির্দেশ দেয়, যেন আদালতের নজরদারিতে সিবিআইয়ের তদন্ত পরিচালিত হয়। তবে এখনও পর্যন্ত অভিযুক্তদের দাবি, তারা নির্দোষ। তবে চার্জশিটে অভিযুক্তদের বিরুদ্ধে সমস্ত অভিযোগ সত্যি বলে দাবি করেছেন সিবিআই পক্ষের আইনজীবী।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন