দেশের জার্সি গায়ে ৬০০ উইকেটের রেকর্ড বঙ্গ তনয়া ঝুলনের

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দিন কয়েক আগেই অজি ক্রিকেটারদের বিরুদ্ধে নো বল করায় দ্বিতীয় ওয়ানডে ম্যাচে পরাজিত হতে হয়েছিল ভারতের মহিলা ক্রিকেট টিম কে। (Indian Women’s Cricket Team)। সেই নিয়ে কিছুটা আফসোস থাকলেও তৃতীয় ওয়ানডেতে দুরন্ত কামব্যাক করেন বাংলার এই তারকা বোলার। এদিন অস্ট্রেলিয়ান ক্রিকেটার দের উপর যথেষ্ট দাপট দেখান এই বঙ্গ তনয়া।

আরও পড়ুনঃএবার শোভনের বাড়ি কিনে নিয়ে রত্নাকে বাড়ি ছাড়া করার হুমিক দিলেন বৈশাখী

অজি খেলোয়ারদের বিরুদ্ধে ১০ ওভারে মাত্র ৩৭ রান দিয়ে ৩ টি উইকেট তুলে নেন ঝুলন, যারফলে খুব অল্প সময়ের মধ্যেই ৬০০ টি উইকেট সংগ্রহের রেকর্ড করে ফেলেন এই কিংবদন্তি বোলার।

যার মধ্যে প্রথম বলেই অজি অধিনায়ক মেগ ল্যানিং কে প্যাভিলিয়ন ফেরত পাঠান তিনি, এরপর আরও দুই তারকা ব্যাটসম্যান কে ফেরত পাঠিয়ে ভারতের মহিলা ক্রিকেটের ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা করেন তিনি।

দেশের জার্সি গায়ে ৬০০ উইকেটের রেকর্ড বাংলার মেয়ের 

দেশের জার্সি গায়ে ৬০০ উইকেটের রেকর্ড বঙ্গ তনয়া ঝুলনের
ইতিহাস সৃষ্টি ঝুলনের

বর্তমানে, দেশের জার্সি গায়ে ১৯২টি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচে প্রায় ২৩৯টি উইকেট নিজের ঝুলিতে রেখেছেন ঝুলন। যারফলে, এই মুহূর্তে একদিনের ক্রিকেটের ইতিহাসে উইকেট সংগ্রহের শীর্ষ স্থানে রয়েছেন বাংলার এই বোলার। পাশাপাশি টেস্ট ক্রিকেটের ক্ষেত্রেও ৪১ টি উইকেট নিয়ে দেশের তৃতীয় সর্বচ্চো উইকেট সংগ্রহকারী হিসেবে নিজের স্থান পাকা করেছেন তিনি। তবে এখন ও পর্যন্ত সর্বচ্চো উইকেট সংগ্রহকারীর তালিকায় থেকে গিয়েছেন ডায়না এডুলজি। তাঁর ঝুলিতে রয়েছে ৬৩ টি উইকেট।

দেশের জার্সি গায়ে ৬০০ উইকেটের রেকর্ড বঙ্গ তনয়া ঝুলনের

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর