নজরবন্দি ব্যুরো: টলিউড অভিনেতা যিশু সেনগুপ্তের মহৎ উদ্যোগ, কোভিড আক্রান্তদের জন্য সেফ হোম চালু করলেন যিশু।করোনার দ্বিতীয় ঢেউ চলছে।এই অতিমারীর সঙ্গে লড়াইয়ে প্রত্যেকেই নিজেদের মতো করে এগিয়ে আসছেন।
আরও পড়ুনঃ পি কে-র নাম করে ৫ কোটির প্রতারণা! অবশেষে গ্রেফতার ২
এই পরিস্থিতিতে কেউ আর্থিকভাবে সাহায্য করছেন তো কেউ আক্রান্তদের নানা পরিষেবা দিতে সদা সচেষ্ট। ব্যতিক্রমী নন অভিনেতা যিশু সেনগুপ্তও। অভিনেতা যীশু সেনগুপ্ত করোনা মোকাবিলায় এবার মহৎ উদ্যোগ নিলেন। কোভিড পজিটিভদের জন্য তৈরি করে ফেললেন আস্ত একটি সেফ হোম। সব ঠিকঠাক থাকলে মঙ্গলবার থেকেই এখানে পরিষেবা পাবেন আক্রান্তরা।
প্রসঙ্গত উল্লেখ্য,ভারতবর্ষে প্রতিদিনই হাজারো মানুষ মারণ ভাইরাসের বলি হচ্ছেন। প্রাণরক্ষার লড়াই চালাচ্ছেন লাখো দেশবাসী। বাংলার ছবিটাও খুব একটা স্বস্তিদায়ক নয়। হাসপাতালে বেড পাওয়ার সমস্যা থেকে অক্সিজেনের অভাবের অভিযোগ বারবার উঠে আসছে শিরোনামে।
যীশু সেনগুপ্ত এমন পরিস্থিতিতে এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। লেক মার্কেট লাগোয়া বাণীচক্র স্কুলটিকেই করোনা আক্রান্তদের সেফ হোম করে তোলা হল তাঁর প্রচেষ্টায়। যেখানে থাকছে ঝাঁ চকচকে ২০টি বেড। সাতটি অক্সিজেন কনসেন্ট্রেটর। ২০টি অক্সিজেন সিলিন্ডারও।
শুধু থাকা এবং চিকিৎসা পরিষেবাই নয়, এখানকার ক্যান্টিনে খাওয়ার ব্যবস্থাও থাকছে কোভিড রোগীদের জন্য। রাসবিহারীর নবনির্বাচিত তৃণমূল বিধায়ক দেবাশিস কুমারের সহায়তাতেই অভিনেতা যীশু সেনগুপ্তের পরিকল্পনা দিনের আলো দেখতে পেল তা বলায় যায়।



