নিতিশের বিহার উন্নয়নের মডেল সামনে রেখে বাংলার ৫০ আসনে লড়বে JDU!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নিতিশের বিহার উন্নয়নের মডেল সামনে রেখে বাংলার ৫০ আসনে লড়বে JDU! রাজ্যে নিজেদের উপস্থিতি জানান দিতে শুরু করল জনতা দল ইউনাইটেড। আজ জনতা দল ইউনাইটেড পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভা ছিল কলকাতার ভারতসভা হলে। সেখানে জনতা দল ইউনাইটেডের পক্ষে আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যের ৫০ টি বাছাই করা বিধানসভায় লড়াই করার কথা জানানো হয়েছে। সূত্রের খবর রাজ্যে বিধানসভা নির্বাচনের সময় প্রচারে আসতে পারেন নিতিশ কুমার-ও!

আরও পড়ুনঃ ভ্যাক্সিন দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই পার্শ্বপ্রতিক্রিয়া! নয়া নির্দেশিকা জারি ব্রিটেনে।

এদিকে আজ ভারত সভা হলে জেডিইউ এর সভায় বলা হয়, রাজ্যে আইনের শাসন নেই। মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বে দলীয় শাসন কায়েম করার চেষ্টা চলছে সর্বত্র। জেডিইউ এর নিন্দা করছে! আগামী কয়েকদিনের মধ্যে রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে জেডিইউ নেতৃত্ব রাজ্যপালের কাছে ডেপুটেশন দিতে যাবেন বলে জানানো হয়। রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা রাজনৈতিক হিংসা এবং হত্যার রাজনীতি বন্ধ করার দাবী জানান হবে বলে সিদ্ধান্ত হয় এদিনের বৈঠকে।

নিতিশের বিহার উন্নয়নের মডেল সামনে রেখে বাংলার ৫০ আসনে লড়বে JDU! প্রার্থী বাছাই করার জন্যে ৭ সদস্যের এক কমিটি গড়া হয় এদিনের মিটিং-এ। নিতিশ কুমারের বিহার উন্নয়নের মডের সামনে রেখে বাংলায় লড়বে জনতা দল ইউনাইটেড বলে জানিয়েছেন নিতিশের বাংলা ব্রিগেডের সদস্যরা।

আজকের বৈঠকে উপস্থিত ছিলেন জেডিইউ রাজ্য সভাপতি অশোক দাস। এছাড়াও ছিলেন রাজ্য সম্পাদক মন্ডলীর সুভাষ সিং, ডঃ সুপর্ন সরকার, ইকবাল আহমদ, উপেন্দ্র পাশোয়ান, বিপীনেশ পান্ডে, এস পি চতুরবেদী, ভূপেন্দ্র নাথ পান্ডে, রাজকুমার পাশোয়ান, কামাক্ষা সরকার, সিদ্ধনাথ প্রসাদ, উদয়ভান পাঠক শ্যামল মাহাতো, কার্তিক সাহা, প্রকাশ বাউরি ,কালিশেখক মাহাতো,এস,এন, পান্ডে, মেঘনাদ যাদব প্রমুখ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন