নজরবন্দি ব্যুরোঃ শাহরুখ অভিনীত পাঠান বক্স অফিস কাঁপানোর পরেই সামনে এসেছিল জওয়ান ছবির কথা। শাহরুখ খানের প্রথম প্যান ইন্ডিয়ান ছবি জওয়ান নিয়ে উত্তেজনা প্রায় তুঙ্গে ছিল। সম্প্রতি এই ছবির শুটিং শেষ করলেন অভিনেতা। তবে এই ছবির মুক্তির তারিখ নিয়ে বেশ সমস্যার সৃষ্টি হয়েছিল।
আরও পড়ুনঃ “এটি আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় চলচ্চিত্র” প্রযোজক সন্দীপকে নিয়ে বড় ঘোষণা কঙ্গনার
এই ছবি জুন মাসের প্রথমেই মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু পরে তা পরিবর্তন করা হয়। এই ছবি মুক্তি পাবে আগামী ৭ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে। সেই নিয়ে উত্তেজনা তুঙ্গে অনুরাগীদের মনে। এই ছবির প্রচার ঝলক এখনও প্রকাশ্যে আসেনি। কবে সেই ঝলক সামনে আসবে তা নিয়ে বেশ জল্পনা তৈরি হয়েছে।

তবে এরই মধ্যে জওয়ানের বেশ কিছু ছবি এবং ভিডিও অবৈধ ভাবে ফাঁস হয়েছে। এর আগে মোশন পোস্টারও সামনে এসেছিল। তবে সেটি আনুষ্ঠানিক ভাবে। তবে প্রথম প্যান ইন্ডিয়ান ছবি তার ওপর আবার শাহরুখ খানের ছবি ফলে শুধু তাই নিয়েই সন্তুষ্ট হচ্ছেন না দর্শকেরা। তবে আর হয়ত বেশী কষ্ট করতে হবে না।
দীর্ঘ অপেক্ষার অবসান, আসতে চলেছে জওয়ানের প্রচার ঝলক
খুব তাড়াতাড়িই প্রকাশ্যে আসতে চলেছে জওয়ান এর প্রচার ঝলক। চেন্নাইয়েই এই শুভ কাজটি সম্পন্ন হবে। গোপন সুত্রে খবর আগামী ৭ থেকে ১৫ জুলাইয়ের মধ্যে প্রকাশ্যে আসবে প্রচার ঝলক। তবে অফিশিয়াল ভাবে এখনও ছবি নির্মাতা দের তরফ থেকে কিছু জানানো হয়নি।



