Shah Rukh Khan: জওয়ান-এ সেন্সরের কাঁচি! বাদ গেল কোন কোন দৃশ্য?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পাঠান-এর পরে এবার জওয়ান। শাহরুখ খানের নতুন ছবিকে সেন্সর সার্টিফিকেট পেতে কাঁচি চালাতে হল একাধিক দৃশ্য় ও সংলাপে! U/A সার্টিফিকেট পেয়েছে কিং খানের নতুন ছবি। তবে সেখান থেকে বাদ দিতে হয়েছে কিছু রাজনৈতিক ইঙ্গিত থাকা সংলাপ, আত্মহত্যায় প্ররোচনা দিতে পারে এমন কিছু দৃশ্য ও হিংসার কিছু ছবি ছেঁটে ফেলতে হবে।

আরও পড়ুন: বলিউডে কাজ করতে নারাজ রজতাভ! নেপথ্যে কারন কী?

এছারাও ছবির একটি জায়গায় ভারতের মাননীয় রাষ্ট্রপতির কথা বলা হয়েছে। তা বদল করে প্রদেশের প্রধান করতে বলা হয়েছে। ‘পয়দা হোকে’র মতো শব্দ সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। ‘উংলি করনা’র মতো শব্দ পালটে অন্য সংলাপ দিতে বলা হয়েছে।

14 18

NSG-র রেফারেন্স দেওয়া হয়েছিল ছবিতে। তাও বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। ৭ সেপ্টেম্বর মুক্তি পাবে অ্যাটলি পরিচালিত সিনেমা। U/A সার্টিফিকেট এর মানে হল এই ছবি সর্বসাধারণের জন্য নয়। ১২ বছরের নিচের শিশুরা অভিভাবক বা অভিভাবিকাকে ছাড়া এই ছবি দেখার অনুমতি পায় না।

জওয়ান-এ সেন্সরের কাঁচি! বাদ গেল কোন কোন দৃশ্য?

13 20

প্রেক্ষাগৃহে টিকিট বিক্রয়ের ক্ষেত্রে মেনে চলা হয় এই নিয়ম। এই ছবিতে সীমিত হিংসাত্মক বা ঘনিষ্ঠ দৃশ্য থাকতে পারে। তবে অশ্লীল কোনও শব্দ সরিয়ে দেওয়া বাধ্যতামূলক। শাহরুখ খান, নয়নতারা ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন বিজয় সেতুপতি, প্রিয়মণি, সানিয়া মলহোত্র। ক্যামিও চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে।

15 19

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর