নজরবন্দি ব্যুরোঃ জাহ্নবী কাপুরের জন্ম ১৯৯৭ সালের ১৬ মার্চ। ভারতের বিখ্যাত অভিনেত্রী শ্রীদেবীর কন্যা জাহ্নবী। আজ তার ই জন্মদিন। ২৭ শে পা দিলেন অভিনেত্রী। তার জন্মদিনে হল বিশেষ বিশেষ চমক। সোশ্যাল মিডিয়াতে তার লক্ষ লক্ষ ফ্যানেরা তার জন্মদিনের শুভেচ্ছা বার্তা দিয়ে ভরিয়ে দিয়েছে প্রায় গতকাল রাত ১২ টা বাজার পর থেকেই অনেকে আবার ১২ টার আগেই জানিয়েছে আগাম শুভেচ্ছা বার্তা।
আরও পড়ুনঃ Amitabh Bachchan: নড়াচড়া এবং শ্বাস প্রশ্বাসে অসুবিধা হচ্ছে, গুরুতর আহত বিগ বি
“ধড়ক” দিয়ে বলিউডে অভিষেক হয় জাহ্নবী কাপুরের। যদিও প্রথম প্রথম শুনতে হয় তাকে দর্শকদের ও নেটিজেন দের অনেক সমালোচনা। “মায়ের মতো অত সুন্দরী নয়” “অভিনয় গুন ও অত ভালো নয়” “ব্যাক্তিত্ব অসম্পূর্ণ” রূপে গুনে নাকি মায়ের ধারে কাছেও যায়না তিনি আরও নানা সমালোচনা শুনতে হয় তাকে।

এর পর সময় যত এগোয় একে একে ঘোস্ট স্টোরি, গুঞ্জন সাক্সেনা: কারগিল গার্ল, রুহি, গুড লাক জেরি, মিলি , মিস্টার অ্যান্ড মিসেস মাহি ,বাওয়াল ইত্যাদি মুভির মাধ্যমে দর্শকদের মন কেরে নেয়। অভিনেত্রীর প্রথম ছবি দর্শকদের থেকে বিশেষ প্রশংসা না পেলেও সারা পৃথিবী জুড়ে প্রায় ১.১ মিলিয়ন ব্যাবসা করেছিল।
২৭ শে পা দিলেন শ্রীদেবী-কন্যা। কিভাবে কাটাবেন এইবারের জন্মদিন অভিনেত্রী ?

অভিনেত্রী যদিও এখনও অবধি তার জন্মদিনের বিশেষ কোন ছবি তার সোশ্যাল মিডিয়া তে শেয়ার করেননি তবে তার বলিউডের বন্ধু বান্ধব সবাই তার সাথে ছবি দিয়ে দিয়ে তাদের নিজ নিজ সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শুভেচ্ছা বার্তা জানিয়েছে। তবে তার ফ্যানরা তার এই বিশেষ দিনের ছবি দেখার জন্য বিশেষ আগ্রহী।



