নজরবন্দি ব্যুরোঃ বিজেপির রাজ্য সভাপতির পদে আসীন হওয়ার পর থেকেই একাধিকবার রাজ্যের শাসকদল ও তাদের নেতাদের নিয়ে আক্রমণ শানিয়েছেন সুকান্ত মজুমদার। যা নিয়ে একাধিকবার তৈরি হয়েছে বিতর্ক। সেইপ্রথা মেনে এবারও অভিষেক ব্যানার্জি ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পাশাপাশি দলীয় সংবাদপত্র নিয়েও সমালোচনা করেন তিনি।
আরও পড়ুনঃ নাগাল্যান্ডে মৃতের সংখ্যা বেড়ে ১৬, প্রশ্নের জবাব পেতে রওনা দিল তৃণমূল #Nagaland
সম্প্রতি তৃণমূলের সাধারন সম্পাদক অভিষেক ব্যানার্জির সঙ্গে দেখা করেন বিমল গুরুং ও রোশন গিরি। যা নিয়ে আজ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ওনারা কি জন্য বৈঠক করছেন তা আমার কাছে পরিস্কার নয়। তবে আমি যতদূর জানি অভিষেক কোনও পদে নেই।
তাই পাহাড়ের সমস্যা নিয়ে বৈঠক হলে সেক্ষেত্রে কোন ভূমিকাই থাকবে না ডায়মন্ড হারবারের এই সাংসদের। পাশাপাশি নাগাল্যান্ডের ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রীর টুইট নিয়ে সমালোচনা করে তিনি বলেন, তিনি আগে নিজের রাজ্য সামলাক তারপরে অন্যেক কথা ভাববে।
‘জাগো বাংলা’ শৌচকর্মের কাজে লাগে, কটাক্ষ বিজেপি রাজ্য সভাপতির

তবে এখানেই শেষ নয়, রাজ্যের শাসক দলের পাশাপাশি তৃণমূল মুখপাত্র “জাগো বাংলা” কে নিশানা করে তিনি বলেন, এই পত্রিকা এখন কেই পড়ে না। বর্তমানে এটি বাচ্চাদের শৌচকর্মের কাজে ব্যবহার করা হয়। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।



