অজিদের প্রথম ইনিংস থামল ২৬৩ রানে, নতুন রেকর্ড করলেন জাদেজা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার ম্যাচের চলতি বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম ম্যাচেই ভারত ইনিংস ও ১৩২ রানে জিতেছে। নাগপুরে জয়ধ্বজা উড়িয়েই রোহিত শর্মা অ্যান্ড কোং প্যাট কামিন্সদের সিংহাসনচ্যুত করে টেস্টের এক নম্বর দলও হয়ে গিয়েছে।

আরও পড়ুনঃ চেতনের জায়গায় কে? উঠে এলো সৌরভের সতীর্থের নাম

অজিদের প্রথম ইনিংস থামল ২৬৩ রানে, নতুন রেকর্ড করলেন জাদেজা

শুক্রবার অর্থাৎ আজ থেকে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট শুরু হয়েছে। আর এই ম্যাচেও রবিচন্দ্রন অশ্বিনে ও রবীন্দ্র জাদেজার রোশনাই অব্য়াহত। পাশাপাশি বল হাতে দারুণ ছাপ রাখলেন মহম্মদ শামিও । জাদেজা-অশ্বিন পেলেন তিন উইকেট করে। শামি তুলে নিলেন চার উইকেট।

অজিদের প্রথম ইনিংস থামল ২৬৩ রানে, নতুন রেকর্ড করলেন জাদেজা

অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস থামল ২৬৩ রানে। আর এই টেস্টে নজির গরলেন জাদেজা। টেস্ট ক্রিকেটে ২৫০০ রানের পাশাপাশি সংগ্রহ করলেন ২৫০টি উইকেট। নিজের ৬২তম টেস্টে এই মাইল ফলক স্পর্শ করলেন বাঁহাতি অলরাউন্ডার। এক সঙ্গে টপকে গেলেন ইমরান খান, কপিল দেব, রিচার্ড হ্যাডলি, শন পোলকদের মতো প্রাক্তনদের।

অজিদের প্রথম ইনিংস থামল ২৬৩ রানে, নতুন রেকর্ড করলেন জাদেজা

17 12

জাডেজা এই মাইল ফলক স্পর্শ করলেন দ্বিতীয় দ্রুততম হিসাবে। সব থেকে কম টেস্ট খেলে এই মাইল ফলক স্পর্শ করেছিলেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ইয়ান বথাম। তিনি ৫৫তম টেস্টে ২৫০০ রান এবং ২৫০ উইকেট পূর্ণ করেছিলেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত