বিজেপি ক্ষমতায় আসার পরেই তোলাবাজি শুরু, সাধারণ সম্পাদককে বহিষ্কারের দাবিতে উত্তপ্ত যাদবপুর

ক্ষমতার কেন্দ্রে বসেই তোলাবাজির অভিযোগ— যাদবপুরে বিজেপির জেলা কার্যালয়ের সামনে দলেরই কর্মীদের বিক্ষোভ, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পালের বহিষ্কারের দাবিতে দেওয়ালে পোস্টার, জেলা নেতৃত্বের নীরবতায় প্রকাশ্য বিদ্রোহের পথে দলের একাংশ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

যাদবপুর: ক্ষমতার কেন্দ্রে বসেই দলের অন্দরে ফাটল প্রকাশ্যে চলে এল যাদবপুরে। সোমবার সাংগঠনিক জেলা কার্যালয়ের সামনে বিজেপিরই ক্ষুব্ধ কর্মীরা সরাসরি বিদ্রোহের পথে হেঁটে সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পালের বিরুদ্ধে ‘বহিষ্কার চাই’ স্লোগান দেন। বিক্ষোভকারীদের অভিযোগ, বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই বিশ্বজিৎ পাল তোলাবাজি শুরু করেছেন। শুধু তাই নয়, এই তোলাবাজির কারবারে তৃণমূলের স্থানীয় সদস্যদের সরাসরি মদত দিচ্ছেন তিনি। জেলা সভাপতির কাছে একাধিকবার লিখিত অভিযোগ জমা পড়লেও কোনও পদক্ষেপ না হওয়ায় কার্যালয়ের দেওয়ালে বহিষ্কারের পোস্টার সেঁটে আন্দোলনে নামেন দলেরই কর্মী-সমর্থকরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন