নজরবন্দি ব্যুরোঃ ২০০ কোটি টাকা আর্থিক প্রতারণা মামলায় মূল অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে সম্পর্কের কথা আগেই স্বীকার করে নিয়েছিলেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। আর তার জেরেই ৩৬ বছর বয়সী এই অভিনেত্রী শ্রীলঙ্কার নাগরিক এবং তাঁকে এই মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদ করেছে।
আরও পড়ুনঃ ফের বিয়ে করতে চলেছেন কারিশমা? জোড় জল্পনা বলি পাড়ায়
অভিযোগ, সুকেশ চন্দ্রশেখর জ্যাকলিন ফার্নান্দেজের জন্য উপহার কিনতে জন্য অবৈধ অর্থ ব্যবহার করেছেন আর সেই টাকা তোলাবাজির ২০০ কোটি টাকা থেকে কোটি টাকার উপহার জ্যাকলিন এবং তাঁর পরিবারের সদস্যদের দিয়েছেন তিনি।

এর মধ্যে ৭.১২ কোটি টাকা জ্যাকলিনের নামে ফিক্সড ডিপোজিট এবং ১৫ লক্ষ টাকা এক চিত্রনাট্যকারকে জ্যাকলিনের হয়ে সুকেশ দিয়েছিলেন বলেই সূত্রের খবর। ইডির কথায়, এই সম্পদের অর্থ বেআইনি পথে উপার্জন করেছেন সুকেশ।

জ্যাকলিনের ৭ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত ইডির, বিপাকে অভিনেত্রী

তাই জ্যাকলিনের ৭ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। ইডি তদন্তে দেখেছে, গত বছরের ৭ অগাস্ট দিল্লি পুলিশ তাঁকে গ্রেফতার করার আগে পর্যন্ত সুকেশ চন্দ্রশেখর ফেব্রুয়ারি থেকে জ্যাকলিন ফার্নান্দেজের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলছিলেন। পরে তাঁকে গ্রেফতার করে ইডিও। সব মিলিয়ে এই ঘটনায় বিপাকে পড়েছেন এই বলিউড অভিনেত্রী।



