নজরবন্দি ব্যুরোঃ অর্ধযুগ আগে সঞ্জয় কাপুরের সংসার ছেড়েছেন বলিউড অভিনেত্রী কারিশমা কাপুর। অসুখী বিয়ে, দুঃসহ দাম্পত্য পেছনে ফেলে অনেকটা পথ একাই হেঁটেছেন নায়িকা। এবার কি ফের সাত পাকে ঘোরার অপেক্ষায় রাজ কাপুরের বড় নাতনি?
আরও পড়ুনঃ মধ্যবিত্তের মাথায় হাত, পেট্রোল-ডিজেলের পর এবার ডবল সেঞ্চুরী রান্নার তেলের
অন্য কেউ নন, এমন জল্পনা উস্কে দিয়েছেন কারিশমা কাপুর স্বয়ং। বৃহস্পতিবার ইনস্টাগ্রামে অনুরাগীদের মুখোমুখি হয়েছিলেন বলিউড অভিনেত্রী। সেখানেই এক ভক্ত প্রশ্ন করেন, করিশ্মা কি আবার বিয়ের কথা ভাবছেন। জবাবে মোটেই সে প্রশ্ন হেসে উড়িয়ে দেননি কারিশমা। শুধু বলেছেন, ‘ডিপেন্ডস’।

কিন্তু কীসের উপর নির্ভর করছে বিয়ের সিদ্ধান্ত? তা নিয়ে কিছুই খোলসা করেননি তিনি। কারিশমা ফের বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন- এমন জল্পনার সূত্রপাত তার তুতো ভাই রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ে থেকে। পাঞ্জাবি সংস্কৃতি মেনে ‘কলিরা’ রীতি উদযাপনের সময়ে। পঞ্জাবি বিয়ের রেওয়াজে কনের হাত ঝাঁকানো সোনার গয়না যার হাতে গিয়ে পড়ে, ধরে নেওয়া হয় তার বিয়ের ফুল ফুটতে চলেছে।

বিয়ের আসরে আলিয়ার হাতের চুড়ি থেকে খসে পড়া সেই সোনা গিয়ে পড়েছিল কারিশমার হাতে। তাতে নাকি উল্লাসে ফেটে পড়েছিলেন অভিনেত্রী! আহ্লাদে আটখানা হয়ে নাকি রণবীর-আলিয়ার বিয়ের কেকের উপরেই প্রায় হুমড়ি খেয়ে পড়ছিলেন। ২০০৩ সালে পেশায় ব্যবসায়ী সঞ্জয় কাপুরের সঙ্গে বিয়ে হয় করিশ্মার।

ফের বিয়ে করতে চলেছেন কারিশমা? জোড় জল্পনা বলি পাড়ায়
টালমাটাল দাম্পত্যের মাঝেই জন্ম মেয়ে সামাইরা ও ছেলে কিয়ানের। ২০১৪ সালে তাঁদের বিবাহ বিচ্ছেদের মামলা শুরু এবং বিস্তর কাদা ছোড়াছুড়ি। ২০১৬ সাল থেকে সন্তানদের নিয়ে একাই রয়েছেন করিশ্মা।




