নজরবন্দি ব্যুরোঃ প্রায় অর্ধেক করা হল RT-PCR পদ্ধতিতে করোনা পরীক্ষার রেট । রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফে আগেই নির্দেশ দেওয়া হয়েছিল RT-PCR পদ্ধতিতে করোনা পরীক্ষার জন্য ২২৫০ টাকার ব এশি ন এওয়া যাবে না। এবার সেই রেট প্রায় অর্ধেক করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য।
আরও পড়ুনঃদেশে করোনায় মৃত্যুর সংখ্যা প্রায় ১ লক্ষ্ ছুঁতে চলল।


রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফে ঘোষণা করা হয়েছে এবার থেকে বেসসরকারি ল্যাবরেটরিতে RT-PCR পদ্ধতিতে সংক্রমণের পরীক্ষা করা ১২০১ টাকার বেশি নেওয়া যাবে না। সরকারের এই ঘোষণায় কিছুটা স্বস্তি পেয়েছে রাজ্যবাসি। করোনা আবহে অর্থনৈতীক সংকটের সৃষ্টি হয়েছে
। চাকুরিজীবি, ব্যবসায়ী, দিনমজুর সবাই টানাপোড়ানের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে। এর উপর নমুনা পরীক্ষা করাতে গেলে বেসরকারি হাসপাতাল গুলির স্বেচ্ছাচারিতার মুখে পরতে হচ্ছে সাধারণ মানুষদের। এমন সময়ে রাজ্য সরকারের এই ঘোষণা অনেকটা স্বস্তি জুগিয়েছে জনগনের মনে।
প্রায় অর্ধেক করা হল RT-PCR পদ্ধতিতে করোনা পরীক্ষার রেট । এই নির্দেশিকা জারির সাথে সরকারের তরফে এও জানানো হয়েছে করোনা টেস্টের ক্ষেত্রে কেউ এই নির্দেশ পালন না করলে, নেওয়া হবে উপযুক্ত পদক্ষেপ।জানিয়েছ স্বাস্থ্য দপ্তর।









