পাল্টালো না লাল-হলুদের গল্প, এগিয়ে থেকেও ড্র

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ চলতি আইএসএলে টানা পাঁচ ম্যাচে জয়ের মুখ দেখতে না পাওয়া, ডার্বিতে লজ্জার হার, লাগাতার গোল হজম করা- সবমিলিয়ে লাল-হলুদ ফুটবলারদের আত্মবিশ্বাস তলানিতে গিয়ে ঠেকেছে। লাল-হলুদ কোচ নিজেও খেলার আগেই জয় নিয়ে সন্দিহান ছিলেন।

আরও পড়ুনঃ শৃঙ্খলাবদ্ধ ও সম্পূর্ণ ফিট, এটাই হল দ্রাবিড় জামানার জাতীয় দলে সুযোগের মুল মন্ত্র

কেরালা ম্যাচে তারই প্রতিফলন দেখা গেল। এগিয়ে গিয়েও তিন নয়, এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়লেন মানোলোর ছেলেরা। এই ম্যাচে প্রথম একাদশে একাধিক বদল এনেছিলেন লাল-হলুদ কোচ ম্যানুয়েল দিয়াস। গোলের নিচে প্রথম বার দাঁড়ালেন বঙ্গসন্তান শঙ্কর রায়। মাঝমাঠে আনেন সৌরভ দাস এবং হামতেকে। এসসি ইস্টবেঙ্গলের ডিফেন্স ভঙ্গুর, তা প্রকট হয়ে গিয়েছিল ১৪ মিনিটেই।

প্রথমার্থের শুরুতে ফাঁকা তেকাঠিতে বল ঢুকিয়ে দিয়ে প্রায় এগিয়েই যাচ্ছিল কেরালা। কিন্তু হ্যান্ডবলের জন্য সে গোল বাতিল হয়ে যায়। এরপর রাজু গায়কোয়াড়ের বাড়ানো বল থেকে দুরন্ত হেডারে দলকে এগিয়ে দেন টমিস্লাভ।এরপরেই গোল শোধ করে দেয় কেরল।

পুরোপুরি লাল-হলুদের রক্ষণ এর জন্য দায়ী। বক্সের ভিতরে বল ক্লিয়ারই করতে পারেননি রাজু। তা গিয়ে জমা পড়ে কেরলের এক ফুটবলারের পায়ে। সেখান থেকে বল যায় আদ্রিয়ান লুনার কাছে। বক্সের বাইরে থেকে জোরালো শটে গোল করেন তিনি।

পাল্টালো না লাল-হলুদের গল্প, এগিয়ে থেকেও ড্র

দ্বিতীয়ার্ধে দু’দলই মরিয়া হয়ে একে অপরের বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছিল। কিন্তু সঠিক ফিনিশারের অভাবে ভুগেছে দু’দলই। ফলে কোনও গোল হয়নি। ৬ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে এখনও সবার শেষে লাল-হলুদ। কেরল রয়েছে সাতে। ৫ ম্যাচে তাদের পয়েন্ট ৬।

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত