৩-২ এ জয়ী সবুজ মেরুন, ডুরান্ড ফাইনালে হারের প্রতিশোধ আইএসএলে নিল মোহনবাগান।

ডুরান্ড ফাইনালে ২ গোলে এগিয়ে থেকেও এই নর্থইস্টের কাছেই হারতে হয়েছিল। ট্রফি হাতছাড়া হয় সবুজ-মেরুন শিবিরের। তাই সোমবারের ম্যাচ ছিল মোহনবাগানের প্রতিশোধের লড়াই।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ডুরান্ড কাপের ফাইনালে হারের প্রতিশোধ নিল মোহনবাগান। সোমবার যুবভারতীতে নর্থইস্ট ইউনাইটেডকে ৩-২ গোলে হারাল সবুজ মেরুন বাহিনী। দু’বার পিছিয়ে পড়েও জয়ী হল মোহনবাগান। ডুরান্ড ফাইনালে দ্বিতীয়ার্ধে দু’টি গোল হজম করেছিল তারা। পরে টাইব্রেকারে পরাজিত হতে হয়। আর এ দিন দ্বিতীয়ার্ধে দু’টি গোল দিয়ে জিতল মোহনবাগান। দুই বঙ্গসন্তানের গোলে আইএসএলে প্রথম ম্যাচ জয়ী হল দল।

এদিন ম্যাচের শুরুতেই এগিয়ে যায় নর্থইস্ট। মাত্র ৫ মিনিটের মাথায় বেমামেরের শট গোলে জড়িয়ে যায়। বিশাল কাইথ আটকানোর চেষ্টা করলেও লাভ হয়নি। কিন্তু পাঁচ মিনিটের মাথায় গোল শোধ করে মোহনবাগান। দিমিত্রি পেত্রাতোসের ফ্রিকিকে মাথা ছুঁইয়ে দুরন্ত গোল তরুণ ডিফেন্ডার দীপেন্দু বিশ্বাসের। ২৪ মিনিটে দুরন্ত প্রতিআক্রমণে গোল করেন নর্থইস্টের আজারি। বিরতির আগে পর্যন্ত ২-১ পিছিয়ে ছিলেন লিস্টন কোলাসোরা।

গোল খেয়ে প্রথমার্ধেই সমতা ফেরাতে তেড়েফুঁড়ে আক্রমণে ওঠে মোহনবাগান। পেত্রাতোসের বল পেয়ে মনবীর হেড করেছিলেন। তবে গুরমিত তা কোনও মতে বাঁচিয়ে দেন। এর পর লিস্টনের পাস নিজের পছন্দের জায়গায় পেয়েছিলেন স্টুয়ার্ট। তাঁর শট গোললাইন থেকে বাঁচিয়ে দেন জাবাকো। দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার একটু পর থেকেই বৃষ্টি নামে যুবভারতীতে। তার মধ্যেই দুই দল গোলের চেষ্টা করতে থাকে। সফল হয় মোহনবাগান।

গোল করেছেন দীপেন্দু বিশ্বাস এবং শুভাশিস বসু। তরুণ দীপেন্দুর উপর বেশ কিছু দিন ধরেই আস্থা রয়েছে কোচ হোসে মোলিনার। আগের ম্যাচেও ভাল খেলেছিলেন তিনি। সেই দীপেন্দু গোল করে আস্থার দাম রাখলেন কোচের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত