ISL Final: আইএসএল ফাইনাল ম্যাচে থাকছে ভরপুর বিনোদন ব্যবস্থা, সুযোগ রয়েছে পুরস্কার জেতারও

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আজ আইএসএলের ফাইনাল। মুখোমুখি এটিকে মোহনবাগান ও বেঙ্গালুরু এফসি। গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে খেলতে নামবে দু’দল। আইএসএল ফাইনাল ম্যাচে থাকছে ভরপুর বিনোদন ব্যবস্থা, সুযোগ রয়েছে পুরস্কার জেতারও। জানিয়েছে, আইএসএল কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ ATK Mohunbagan: পরিসংখ্যানে এগিয়ে মোহনবাগান, পথের কাঁটা প্রাক্তনীরাই

বিনোদনের জন্য ডিজে থেকে শুরু করে কার্নিভালেরও বন্দোবস্ত রাখা হয়েছে। খেলা শুরুর আগেই হবে সমাপ্তি অনুষ্ঠান। সেখানেই পারফর্ম করবেন ডিজে চেতস। এ ছাড়া গোয়ার ব্যান্ড ‘এ টোয়েন্টি সিক্স’ও পারফর্ম করবে মাঠে। দর্শকদের জন্য ফিফা মোবাইল স্টল ও গেম জ়োন থাকবে। এছাড়া ফিফার স্টলে পুরস্কার জেতার সুয়োগ পাবেন দর্শকরা।

FrJ01xIaYAAFOiX 1
আইএসএল ফাইনাল ম্যাচে থাকছে ভরপুর বিনোদন ব্যবস্থা, থাকছে কীসের ব্যবস্থা? 

ফাইনাল শুরু হবে সন্ধ্যা ৭.৩০ মিনিট। তার আগে বিকাল ৪টে থেকে শুরু হবে কার্নিভাল। সন্ধ্যা ৬.৩০ মিনিট পর্যন্ত হবে সেই কার্নিভাল। সেটা শেষ হওয়ার পরে শুরু হবে সমাপ্তি অনুষ্ঠান। ৭.১৫ মিনিট পর্যন্ত হবে সেই অনুষ্ঠান। তার পরে শুরু হবে খেলা।

আইএসএল ফাইনাল ম্যাচে থাকছে ভরপুর বিনোদন ব্যবস্থা, থাকছে কীসের ব্যবস্থা? 

FrJ cz3agAEoDPp 1
আইএসএল ফাইনাল ম্যাচে থাকছে ভরপুর বিনোদন ব্যবস্থা, থাকছে কীসের ব্যবস্থা? 

 হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে আইএসএলের সেমিফাইনালের দুই পর্বেই গোল করতে না পারার যন্ত্রণা যেন এটিকে-মোহনবাগানের মাঝমাঠের স্তম্ভকে অস্থির করে তুলেছে। শনিবার ফাইনালে বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে গোল করেই সেই আক্ষেপ ভুলতে চান খেলোয়াড়রা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত