নজরবন্দি ব্যুরোঃ আনিস খানের হত্যাকাণ্ড সীতকে দিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই অভিযোগ আগেও তুলেছিলেন মৃত আনিস খানের বাবা সালেম খান। সোমবার বিচারপতি উপস্থিত না থাকার কারণে এবার বিচারব্যবস্থার উদ্দেশ্যে একই প্রশ্ন তুললেন আনিসের বাবা। বললেন মুখ্যমন্ত্রী কী চাপ দিচ্ছেন?
আরও পড়ুনঃ পাড়ায় সিন্ডিকেটের বিবাদ, সৌগত রায়ের বাড়ির সামনে হামলা, আহত ৮


উল্লকেহ্য, আনিস খানের হত্যাকাণ্ডের সিটকে সময় বেঁধে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। ১৮ তারিখ কলকাতা হাইকোর্টের কাছে মুখবন্ধ খামে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি রাজশেখর মান্থা। কিন্তু অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখ্যোপাধ্যায় রিপোর্ট নিয়ে এলেও উপস্থিত ছিলেন না বিচারপতি।

জাজ কেন এলেন না বুঝতে পারলাম না। তাঁর কি শরীর খারাপ? নাকি মুখ্যমন্ত্রীর চাপে তিনি এলেন না। যদিও সঠিক কারণ এখনও অবধি জানা যায়নি। তবে অনিবার্য কারণ বশত মামলা পিছিয়ে যাওয়ার ঘটনা নতুন কিছু নয়। আনিসের বাবা আরও বলেন, বিচারপতি আজ না বসলে কাল নিশ্চয়ই বসবেন। কালও যদি না বসেন তাহলে আমি বুঝব সিটকে দিয়ে যেমন ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে, তেমনই বিচারপতিকে চাপ দেওয়া হচ্ছে।


মুখ্যমন্ত্রী কী চাপ দিচ্ছেন? প্রশ্ন আনিসের বাবার

শুরু থেকে সিবিআই তদন্তের দাবিতে সরব হয়েছিল আনিস খানের পরিবার। এদিন আনিসের বাবার মুখে একই কথা শোনা যায়। তিনি বলেন, এখানে তো পুলিশ নিজেই মেরেছে। আমতা থানার পুলিশ এসে আমার আনিসকে মেরে গেছিল। ঘটনায় ওসি জড়িত, ডিএসপি জড়িত। সিটের উপর আমার কোনও আস্থা নেই। আমি সিবিআই চাই।







