Irfan Pathan: উদয়পুর কাণ্ডে মুখ খুলে এবার নেটিজেনদের কটাক্ষের শিকার ইরফান পাঠান

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাজস্থানের উদয়পুরের সম্প্রতি ঘটে গেছে নারকীয় হত্যাকাণ্ড। প্রাক্তন বিজেপি মুখপাত্র নুপুর শর্মার করা পয়গম্বর এর বিরুদ্ধে মন্তব্য কে সমর্থন করায় কানহাইয়ালাল নামক এক দর্জীকে নৃশংসভাবে খুন করে দুই আততায়ী।

আরও পড়ুনঃ ‘ভারতে হিন্দুরাও যে সুরক্ষিত নয়’! উদয়পুরের ঘটনার তীব্র নিন্দা তসলিমা ও ওয়াইসির

ঘটনাটিকে আরও মারাত্মক আকার দিয়েছে তার পরবর্তী ঘটনা উদ্দেশ্যপ্রণোদিতভাবে সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে। এই জঘন্য কান্ডের ব্যাপারে সম্প্রতি প্রতিবাদ জানিয়েছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান।

17 16

মঙ্গলবারের ভয়ংকর মুণ্ডচ্ছেদের ঘটনায় আজ নিজের টুইটার হ্যান্ডেলে ইরফান লেখেন, “আপনি কোন ধর্মে বিশ্বাসী সেটা বড় ব্যাপার নয়। একজনকে আঘাত করার অর্থ গোটা মানব জাতিকে আঘাত করা।” হিংসার বিরুদ্ধে ইরফান সোচ্চার হলেও তাঁর মন্তব্যের ভাষা নিয়ে আপত্তি জানিয়েছেন অনেকেই। নেটিজেনদের একাংশের দাবি,

উদয়পুর কাণ্ডে মুখ খুলে এবার নেটিজেনদের কটাক্ষের শিকার ইরফান পাঠান

ইচ্ছাকৃতভাবে নিজের সম্প্রদায়ের বিরুদ্ধে সরাসরি মন্তব্য করেননি ইরফান। অন্য এক নেটিজেন আবার কটাক্ষ করে বলেন, “এই ভাবে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে এই বিতর্ককে আর উসকে দেবেন না। এত বিদ্বেষ কোথা থেকে আসে? আপনারাই এসব ছড়ান।”

19 15

অনেকে আবার বলেছেন,” সরাসরি নিজের ধর্মকে দায়ী করছেন না কেন এখানে তো আর কোন ধর্মাবলম্বী লোকের কোন দোষ নেই।”

উদয়পুর কাণ্ডে মুখ খুলে এবার নেটিজেনদের কটাক্ষের শিকার ইরফান পাঠান

পাশাপাশি আবার অনেকেই ইরফানকে সমর্থন করে বলেছেন, তিনি এমনকিছু বলেননি, যাতে এইভাবে আক্রমণ করতে হবে। তিনি কোনও ধর্মের নামে না বলে পুরো মানবজাতি নিয়েই কতা বলেছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন