নজরবন্দি ব্যুরোঃ দেশে উদ্বেগজনক করোনা পরিস্থিতি। গতকাল একদিনে আক্রান্ত হয়েছে ১ লক্ষ ২৬ হাজার জন। ধীরে ধীরে ধরাছোঁয়ার বাইরে যাচ্ছে পরিস্থিতি। এমন অবস্থায় আগামীকাল চেন্নাইয়ে শুরু হতে চলেছে পৃথিবীর সবথেকে জনপ্রিয় টি ২০ লিগ আইপিএল। প্রথম ম্যাচে মুখোমুখি বিরাট এর রয়্যাল চ্যালেঞ্জারস ব্যাঙ্গালোর ও ডিফেন্দিং চ্যাম্পিয়ন রোহিতের মুম্বাই ইন্ডিয়ান্স।
ইতিমধ্যেই সমস্ত দল ঢুকে পড়েছে সুরক্ষিত বায়ো বাবলে। তবে তাতেও রোখা যায়নি করোনার থাবা। বেশ কিছু খেলোয়াড় ইতিমধ্যেই আক্রান্ত হয়েছে মারণ ভাইরাসে। যার পর বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন পূর্ব নির্ধারিত সূচী মেনেই হবে আইপিএল। সেই কথামতোই কাল থেকে শুরু হতে চলেছে আইপিএল। তবে করোনার কথা ভেবে এবার খেলা হতে চলেছে দরশকশুন্য স্টেডিয়ামে।


আগামীকাল সন্ধ্যা ৭.৩০ মিনিটে মুখোমুখি হবে ভারতীয় দলের অধিনায়ক ও সহ অধিনায়ক বিরাট ও রোহিত। তবে করোনাকে পাশে সরিয়ে রেখে ক্রিকেটপ্রেমিরা এখন অপেক্ষায় মেগা ইভেন্টের চতুর্দশ সংস্করণের। টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি গুরু-শিষ্য মহেন্দ্র সিং ধোনির চেন্নাই ও রিশভ পান্থের দিল্লী। ঘাড়ের হাড় সরে যাওয়ায় এবারের আইপিএল থেকে ছিটকে গিয়েছেন শ্রেয়াস আইয়ার।
তাঁর জায়গায় নেতৃত্ব দেবেন পান্থ। প্রথমবার অধিনায়ক হওয়া নিয়ে যথেষ্ট উত্তেজিত তিনি। এখন সকলের অপেক্ষা কাল সন্ধ্যের যখন ঢাকে কাঠি পরবে আইপিএলের।







