করোনা সংক্রমণে দেশের প্রথম স্থানে কলকাতা, তাই এবার IPL হবে না ইডেনে?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: সময়ের সাথে সাথে ভয়ঙ্কর রূপ নিয়েছে করোনার নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৭৯ হাজার ৭২৩ জন, মৃত্যু হয়েছে ১৪৬ জনের। গতকাল অর্থাৎ রবিবারের তুলনায় দৈনিক সংক্রমণ বৃদ্ধি পেয়েছে ১২.৬ শতাংশ। এই পরিস্থিতিতে আগামী দিনে সকলের নিরাপত্তার কথা মাথায় রেখে আসন্ন আইপিএল নিয়ে নয়া সিদ্ধান্ত নেওয়ার পথে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিসিসিআই।

আরও পড়ুনঃ পন্থ নয়, চাই ঋদ্ধিমানকেই, এবার বঙ্গ তারকাকে দলে রাখার দাবি নিয়ে জোর সওয়াল মদনলালের

বলাবাহুল্য, গত বছরের মাঝামাঝি সময়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট বলেছিলেন, এবছর করোনার কারনে আইপিএলের দ্বিতীয় লীগ বিদেশের মাটিতে অনুষ্ঠিত হলেও আগামী দিনে ফের দেশের মাটিতে ফিরিয়ে আনা হবে এই জনপ্রিয় ক্রিকেট লীগ। তবে বর্তমানে সময়ের সাথে পাল্লা দিয়ে যেভাবে ঝড়ের গতিতে ব্যাট করছে এই ভাইরাস তাতে আগামী দিনে সারা ভারতব্যাপী এই লিগ পরিচালনা করার ক্ষেত্রে সিন্দুরে মেঘ দেখছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ক্রিকেট বোর্ড।

 করোনা সংক্রমণে দেশের প্রথম স্থানে কলকাতা, তাই এবার IPL হবে না ইডেনে
এবার IPL হবে না ইডেনে

তাই আসন্ন আইপিএল কে দেশের প্রতিটি শহরে না রেখে মূলত একটি শহর কেই ভ্যেনু করার ক্ষেত্রে মত দিয়েছে বোর্ড কর্তাদের সিংহভাগ। জানা গিয়েছে , এক্ষেত্রে সকলের প্রথম পছন্দ হিসেবে উঠে এসেছে দেশের বানিজ্য নগরী মুম্বাই। সেইমতো এখন থেকেই নাকি মহারাষ্ট্র বোর্ডের সঙ্গে কথা বলে সেখানকার ওয়াংখেড়ে, দিওয়াই পাটিল ও ব্রাবোর্ন সহ একাধিক স্টেডিয়ামের পরিকাঠামো খতিয়ে দেখতে শুরু করেছে এই ভারতীয় ক্রিকেট বোর্ড।

করোনা সংক্রমণে দেশের প্রথম স্থানে কলকাতা, তাই এবার IPL হবে না ইডেনে

মূলত, এই ক্রিকেট লীগের সমস্ত ক্রিকেটার ও সাপোর্টিং স্টাফদের কে করোনার থেকে দূরে রাখতেই নাকি এই নয়া পরিকল্পনা করেছে বিসিসিআই। তাহলে কি ফের এই জনপ্রিয় ক্রিকেট লীগ আয়োজন থেকে বঞ্চিত থাকবে ইডেন গার্ডেন্স? সেই নিয়েই উঠেছে একাধিক প্রশ্ন চিহ্ন। তবে এখনও পর্যন্ত সরকারি ভাবে কোনো কিছু না জানানো হলেও মনে করা হচ্ছে আগামী দিনে এটিতেই শীলমোহর দেবে দেশীয় ক্রিকেট বোর্ড। যা নিয়ে মন খারাপ বহু ক্রিকেট অনুরাগীদের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত