কলকাতার ক্রিকেটপ্রেমীদের জন্য আইপিএল ২০২৫ নিয়ে দারুণ খবর। ইডেন গার্ডেন্সে হতে চলেছে আইপিএলের উদ্বোধনী এবং ফাইনাল ম্যাচ, যা কলকাতার ক্রিকেটপ্রেমীদের জন্য আনন্দের বিষয়। যদিও সরকারি ঘোষণা এখনও হয়নি, সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় নিশ্চিত করেছেন যে ২০২৫ আইপিএলের এই গুরুত্বপূর্ণ দুটি ম্যাচ কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হবে।
২০২৪ সালের আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) হওয়ায়, তাদের নামেই ২০২৫ সালের উদ্বোধনী ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে রিঙ্কু সিং, আন্দ্রে রাসেলদের খেলতে দেখা যাবে আইপিএলের ১৮তম সংস্করণের প্রথম ম্যাচে। ইডেনে এই উদ্বোধনী ম্যাচ ও সম্ভাব্য ফাইনাল ঘিরে কেকেআর ভক্তদের মধ্যে দ্বিগুণ উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। এ ছাড়া কেকেআর যদি ঘরের মাঠে ফাইনালে ওঠে, তবে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ আরও বাড়বে।


এর আগে শোনা গিয়েছিল, ২০২৬ সালে ভারতের মাটিতে টি-২০ বিশ্বকাপ আয়োজনের জন্য ২০২৫ সালে ইডেনে আইপিএল ম্যাচ হবে না। কিন্তু এবার সেই গুঞ্জনে ইতি টানা হয়েছে। সিএবি সভাপতির আশ্বাসে নিশ্চিত যে ইডেন গার্ডেন্সই আইপিএল ২০২৫-এর উদ্বোধন ও ফাইনাল ম্যাচ আয়োজন করবে।
আইপিএল মেগা নিলামও আগামী ২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবের জেড্ডায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখন কেকেআরের ভক্তদের নজর থাকবে এই নিলামে, নাইটরা কেমন দল তৈরি করবে সেটাই দেখার বিষয়।








