নজরবন্দি ব্যুরোঃ নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জেরে দেশের বিভিন্ন প্রান্তের মতোই গত কয়েকদিন ধরে অশান্ত হয়ে রয়েছে হাওড়া জেলা। এর পাশাপাশি ছোটোখাটো অশান্তির খবর এসেছে রাজ্যের একাধিক প্রান্ত থেকে।
আরও পড়ুনঃ রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিরোধীদের বৈঠক ডাকলেন মমতা, সোনিয়া-সহ ২২ নেতানেত্রীকে চিঠি
এই ইস্যুতে এবার নতুন করে অশান্তির খবর আসতে শুরু করেছে মুর্শিদাবাদ জেলার কয়েকটি থানা এলাকা থেকে। শুক্রবার সন্ধেবেলা মুর্শিদাবাদের সামশেরগঞ্জ এবং বেলডাঙা থানা এলাকাতে কিছু জায়গাতে গন্ডগোলের ঘটনা ঘটে। রাতের দিকে বেলডাঙা থানাতে হামলার ঘটনাও ঘটে। এর পরেই মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বন্ধ হল ইন্টারনেট পরিষেবা ।
সাবিক পরিস্থিতির উপর নজর রেখে বেলডাঙ্গা, রেজিনগর, ও শক্তিপুর এই তিনটি জায়গায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়। আজকের নবান্নের রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে , মুক্ষ্যসচিব,ও স্বরাষ্ট্র সচিব সাথে আলাপ আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ১৪ তারিখ সকাল ছ’টা পর্যন্ত সমস্ত রকম ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হচ্ছে।
পরিস্থিতি খারাপ হচ্ছে, এবার ইন্টারনেট পরিষেবা বন্ধ হল মুর্শিদাবাদের ৩ থানা এলাকায়
যদিও ওই নির্দেশিকাতে বলা হয়েছে এসএমএস , ভয়েস কল এবং সংবাদপত্রের উপর কোনও রকম নিষেধাজ্ঞা থাকছে না। নুপুর শর্মার পয়গম্বর মহম্মদকে নিয়ে মন্তব্যে সারা দেশ আজ ফুসছে চারিদিকে শুরু হয়েছে বিজেপি বিদ্বেষী বিক্ষোভ। এই বিক্ষোভের আগুন ধিরে ধিরে ছড়িয়ে পরছে সারা বাংলায়। এই বিক্ষোভ রুখতে রাজ্য প্রশাসনের এই পদক্ষেপ ।



