Ayodhya: স্বতন্ত্র পরিচয় দিতে উদ্যোগ, সব মন্দির হবে গেরুয়া, একরঙা হবে সব বাড়ি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সব মন্দিরের রং হবে গেরুয়া। এমনটাই জানানো হয়েছে অযোধ্যা ডেভেলপমেন্ট অথোরিটির তরফে। রংয়ের মাধ্যমে স্বতন্ত্র পরিচয় তৈরি করতে চলেছে অযোধ্যা। মন্দির নগরীর প্রতিটি বাড়ি, উপাসনাস্থল, স্থাপত্য ভিন্ন ভিন্ন রং পেতে চলেছে বলে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ মহামিছিলে চাকরি প্রার্থীদের মহাজোট, সরকারের উদ্দেশ্যে পৌঁছে দিতে চান বিশেষ বার্তা

স্বতন্ত্র পরিচয় দিতে উদ্যোগ, সব মন্দির হবে গেরুয়া, একরঙা হবে সব বাড়ি

সূত্রের খবর, বাণিজ্যিক, আবাসিক, ধর্মীয় এবং ঐতিহাসিক বিল্ডিংগুলির ক্ষেত্রে নির্দিষ্ট কিন্তু ভিন্ন ভিন্ন রং ঠিক করা হবে। রাম জন্মভূমির কাছাকাছি প্রতিটি মন্দিরের রং হবে গেরুয়া। ফুটপাথ এবং বিভিন্ন বিল্ডিংয়ের রংয়ের মধ্যে সামঞ্জস্য থাকবে। অযোধ্যা উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান বিশাল সিংহ বলেন,

8 1

“বাণিজ্যিক, আবাসিক, ধর্মীয় এবং প্রত্নতাত্ত্বিক গুরুত্বের ভবনগুলির জন্য বিভিন্ন ধরনের রংয়ের ভাবনা রয়েছে। আমরা এখনও চূড়ান্ত করতে পারিনি কোন রংয়ে, কোন শেড, কোন ধরনের ভবনে থাকবে। তবে রাম জন্মভূমির পথে সমস্ত মন্দিরের রং যে গেরুয়া করা হবে তা নিয়ে সিদ্ধান্ত হয়ে গিয়েছে।”

স্বতন্ত্র পরিচয় দিতে উদ্যোগ, সব মন্দির হবে গেরুয়া, একরঙা হবে সব বাড়ি

7 11

সূত্রের খবর, রামমন্দির এলাকার সমস্ত মন্দির ছাড়া সাদাতগঞ্জ থেকে ফৈজাবাদ শহরে সরযূর তীর পর্যন্ত সমস্ত বেসরকারি ভবনে একই রং করা হবে। পাশাপাশি, রাম মন্দির নির্মাণের সাথে জড়িত এজেন্সিগুলি রাম জন্মভূমি কমপ্লেক্সের নিরাপত্তার বিষয়ে বিশেষ নজর রাখছে। শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সদস্য অনিল মিশ্র বলেছেন, ৫০ মিটার ভিত্তি-সহ একটি দ্বিস্তরীয় নিরাপত্তা প্রাচীর তৈরি হবে মন্দিরের স্থায়ী নিরাপত্তার জন্য।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর