Influenza: অক্টোবর শেষেই বাড়তে পারে প্রানঘাতি ইনফ্লুয়েঞ্জার প্রকোপ, কীকরে নিজেকে রক্ষা করবেন?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দিব্যুরোঃ বেশ কিছুদিন ধরেই আবহাওয়াতে বেশ শীত শীত ভাব ধরা দিচ্ছে। আর এই শীত কিন্তু বয়ে আনে একের পর এক ভাইরাস। যার মধ্যে ইনফ্লুয়েঞ্জার অন্যতম। বেশ কিছু বছর ধরেই এই ভাইরাস কিন্তু কলকাতাতেও জাকিয়ে বসেছে। এবং বছরের পর বছর পাল্লা দিয়ে এই ভাইরাসের সংক্রমণ বাড়ছে। কিন্তু এই ভাইরাসে আপনি আক্রান্ত কিনা কিকরে জানতে পারবেন? উপসর্গ কী? জানুন বিস্তারিত।

আরও পড়ুনঃ শীতে ফাটা গোড়ালির সমস্যায় নাজেহাল? এই ঘরোয়া প্রতিকার গুলিতেই মিলবে রেহাই

এই ভাইরাসের আক্রমনে জ্বর, কাশি, নাক থেকে জল পড়া, গলা ব্যাথা, সর্দি ইত্যাদি উপসর্গ দেখতে পাওয়া যায়। সাধারণত দুর্বল ব্যাক্তিদের এই ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। বড়দের পাশাপাশি শিশুরাও এই রোগে আক্রান্ত হয়। এবং এই রোগে একবার আক্রান্ত ফলে তা সারতে প্রায় ১৫ দিন লাগে।

images 2 13

এই রোগে আক্রান্ত হলে কী করবেন? রোগের চিকিৎসা কী?

এই রোগের কিন্তু বিশেষ কোন ওষুধ হয়না। এই ভাইরাসে আক্রান্ত হলে আপনাকে প্রচুর পরিমানে বিশ্রাম নিতে হবে। এবং সারাদিন বাড়িতে থাকতে হবে। এবং এই ভাইরাসে আক্রান্ত হলে যদি আপনার গলায় ব্যাথা হয় তাহলে অপেক্ষাকৃত তরল খাবার খাওয়ার চেষ্টা করবেন। এই সময় কোনরকম নেশাজাতীয় খাবার বা পানীয় গ্রহন করবেন না।

অক্টোবর শেষেই বাড়তে পারে প্রানঘাতি ইনফ্লুয়েঞ্জার প্রকোপ, জানুন উপসর্গ

4343 man sick bed juice 1296x728 header

তবে যদি বাড়াবাড়ি হয়ে যায়। এবং শ্বাসকষ্ট কিংবা বুকে ব্যাথা অনুভুত করেন, তাহলে দেরি না করে অবশ্যই কোন ভাল ডাক্তারের পরামর্শ নেবেন। এই রোগে আক্রান্ত হাওয়ার আগে ফ্লু প্রতিরোধের জন্য টিকা গ্রহন করে থাকেন। তাহলে আক্রান্ত হওয়ার সম্ভাবনা তুলনামূলক কম থাকে। তবে একবার এই রোগে আক্রান্ত হয়ে যাওয়ার পর এই টিকা আর কোন কাজে লাগেনা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত