পর পর দুদিন রেকর্ড হারে সংক্রমণ ভারতে,সঙ্গে মৃত্যু মিছিলও।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পর পর দুদিন রেকর্ড হারে সংক্রমণ ভারতে। যার জেরে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। শেষ ২৪ ঘন্টায় দেশ জুড়ে করোনা আক্রান্ত হলেন ৮৩ হাজার ৩৪১ জন। এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ১০৯৬ জনের।

আরও পড়ুনঃ রেকর্ড টেস্টেও কমল সংক্রমণ। সুস্থ হয়ে উঠলেন ৮৪ শতাংশ। #Exclusive

এখন দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ লক্ষ ৫৩ হাজার ৪০৬ জন। আর, মোট মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ৬৭,৩৭৬-‌এ।দেশে মোট করোনা মৃত্যুর ৭০ শতাংশই হয়েছে মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, দিল্লি, কর্ণাটক ও তামিলনাড়ুতে। মোট সক্রিয় করোনা কেসের ৬২ শতাংশও হয়েছে পাঁচ রাজ্যে— মহারাষ্ট্র, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, কর্ণাট্ক ও অন্ধ্রপ্রদেশ।

 দেশে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৯ লক্ষ ৭০ হাজার ৪৯২ জন। সুস্থতার হার ৭৭.‌০৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ ৬৮,৫৮৪ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ১,০৪৩ জনের। মন্ত্রকের তথ্যানুসারে, দেশে এই মুহূর্তে সক্রিয় করোনা কেস রয়েছে, ৮ লক্ষ ১৫ হাজার ৫৩৮টি। আর, পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সক্রিয় কেস বৃদ্ধি পেয়েছে ১৪,২৫৬টি।

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ  জানিয়েছে, এযাবত্‍ দেশে ৪,৬৬,৭৯,১৪৫টি স্যাম্পেল টেস্ট করা হয়েছে। শুক্রবার সকালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ  জানিয়েছে, বিগত ২৪ ঘন্টায় ভারতে ১১,৬৯,৭৬৫টি স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে ৩ সেপ্টেম্বর পর্যন্ত ভারতে ৪,৬৬,৭৯,১৪৫টি স্যাম্পেল টেস্ট করা হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর