মঙ্গলবার SSC মামলার চুড়ান্ত পর্বের শুনানি সুপ্রিম কোর্টে, দেওয়া হল অযোগ্যদের তালিকা

মঙ্গলবার SSC মামলার চুড়ান্ত পর্বের শুনানি সুপ্রিম কোর্টে। তার আগেই ১২১২ জনঅযোগ্যদের তালিকা দেওয়া হল আদালতে। যদিও অযোগ্য চাকরি প্রার্থীদের ক্ষেত্রে কোন শুপারিস পত্র দেওয়া হয় নি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টে হলফনামা জমা স্কুল সার্ভিস কমিশনের। চারটি বিভাগে অযোগ্য চাকরি প্রার্থীদের সংখ্যা ১২১২। তবে স্কুল সার্ভিস কমিশন স্পষ্ট ভাবে উল্লেখ করেছে এই তালিকা হল একেবারে প্রাথমিক পর্যায়ের তালিকা। অর্থাৎ পরবর্তী কালে সুপ্রিম কোর্টে এই তালিকা আরও দীর্ঘায়িত হতে পারে বলে জানাচ্ছেন তারা। এছাড়াও কমিশনের দাবি এই ১২১২টি অযোগ্য চাকরি প্রার্থীদের ক্ষেত্রে কোন শুপারিস পত্র দেওয়া হয়নি।

এদিন সুপ্রিম কোর্টে স্কুল সার্ভিস কমিশনের যে তালিকা দেওয়া হয়েছে সেখানে গ্রুপ সি তে যারা অবৈধ ভাবে চাকরি পেয়েছে তাদের সংখ্যা হল ৩৮১। গ্রুপ ডি তে যারা অবৈধ ভাবে চাকরি পেয়েছে তাদের সংখ্যা হল ৬০৮। এছাড়া নবম-দশম শ্রেনীর যে শিক্ষক নিয়োগ হয়েছে সেখানে রয়েছে ১৮৫। একাদশ-দ্বাদশ শ্রেনীর যে শিক্ষক নিয়োগ হয়েছে সেখানে রয়েছে ৩৮ জন। সব মিলিয়ে এই মোট ১২১২ জন অবৈধ ভাবে এই চাকরি পেয়েছেন বলে দাবি স্কুল সার্ভিস কমিশনের।

তবে কমিশনের আরও দাবি এই ১২১২ জনের তালিকায় যারা র‍্যাঙ্ক জাম্প করেছিল তাঁরাও যেমন রয়েছে। তার পাশাপাশি যাদের নাম প্যানেলে ছিল না অর্থাৎ প্যানেল বহির্ভূত ভাবে যারা চাকরি পেয়েছে তাঁরাও এই তালিকায় রয়েছে। এই তালিকায় গ্রুপ ডি তে র‍্যাঙ্ক জাম্প করা ব্যাক্তির সংখ্যা হল ২৩৭ জন। নবম-দশমে র‍্যাঙ্ক জাম্প করা ব্যাক্তির সংখ্যা হল ৭৪ জন।

এবছর এপ্রিলেই ২০১৬ সালের এসএসসি নিয়োগের পুরো প্যানেল বাতিল করে কলকাতা হাই কোর্ট। এক ধাক্কায় বাতিল হয় প্রায় ২৬ হাজার চাকরি। তবে সেই চাকরি বাতিলের স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। চাকরি প্রার্থীদের মধ্যে কারা যোগ্য আর কারা অযোগ্য তার তালিকা চায় সুপ্রিম কোর্ট। সেই নির্দেশ মতই সুপ্রিম কোর্টে অযোগ্য চাকরি প্রার্থীদের তালিকা জমা করেছে স্কুল সার্ভিস কমিশন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর