ইন্দ্রনীল সেনের উদ্যোগে টিকাকরণ চন্দননগরের জগদ্ধাত্রী পূজোর কর্মকর্তাদের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ইন্দ্রনীল সেনের উদ্যোগে টিকাকরণ চন্দননগরের জগদ্ধাত্রী পূজোর কর্মকর্তাদের। গতকালই জানা গিয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্যোগে তথ্য-ও সংস্কৃতি এবং পর্যটন দপ্তরের মন্ত্রী ইন্দ্রনীল সেনের তৎপরতায় আজ টিকাকরণ হবে চন্দননগরের সকল পূজো কমিটির মেম্বারদের। চন্দননগরের জগদ্ধাত্রী পূজো জগৎ বিখ্যাত।

আরও পড়ুনঃ কুস্তির ফাইনালে রবি কুমার, টোকিও থেকে ভারতে আসছে আরও ১ পদক

গত বছরে করোনা কারণে সেভাবে ধুমধাম করে পালিত হতে পারেনি। তবে ইন্দ্রনিল সেন চান করোনার থামা যেন না পড়ে পূজোর মধ্যে। সেই কারণেই আগে ভাগেই উদ্যোগ নিয়ে ভ্যাকসিনেসন করাচ্ছেন সকল কমিটি মেম্বারদের। গতকাল জানা গিয়েছিল আজ থেকেই শুরু হবে এই টিকাপ্রদান কর্মসূচী।

উপস্থিত থাকবেন ইন্দ্রনীল সেন নিজে। সেই মত আজ নিজে উপস্থিত থেকে দেখভাল করেছেন সমগ্র বিষয়ের। একসঙ্গে চন্দননগরবাসীদের আশ্বাস দিয়েছেন আগের মতোই সমস্ত দরকারে পাশে আছেন তিনি। আজকের এই টিকাপ্রদান কর্মকান্ডে রাজ্য সরকারের মন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন, চন্দননগর পুলিশ কমিশনারেট কমিশনার অর্ণব ঘোঘ(IPS), চন্দননগর সাব ডিভিশনাল অফিসার অয়ন দত্তগুপ্ত, চন্দননগর পৌরনিগমের কমিশনার স্বপন কুন্ডু, চন্দননগর পৌরনিগমের সেক্রেটারি মানস কুমার মন্ডল সহ আরও অনেকেই।

ইন্দ্রনীল সেনের উদ্যোগে টিকাকরণ কর্মসূচি হল চন্দননগরের জগদ্ধাত্রী পূজো কমিটির মেম্বারদের জন্য

ইন্দ্রনীল সেনের উদ্যোগে টিকাকরণ চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর কর্মকর্তাদের
ইন্দ্রনীল সেনের উদ্যোগে টিকাকরণ চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর কর্মকর্তাদের

মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং ইন্দ্রনীল সেনের তৎপরতায় ঘটা এই কর্মকান্ড প্রসঙ্গে জগদ্ধাত্রী পুজোর এক কর্মকর্তা জানান, ‘চন্দননগর পৌরনিগম ও হুগলি জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় চন্দননগরের ঐতিহ্য ও বিশ্ববন্দিত জগদ্ধাত্রী পূজা পরিচালনাকে করোনার প্রতিকূল গ্রাস থেকে রক্ষা করতে এবং সমস্ত রকম করোনা বিধি মেনেও যাতে চন্দননগরের জগদ্ধাত্রী পুজা কমিটি গুলো পূজায় সামিল হতে পারে, যাতে সব কিছুর মতো চন্দননগরের জগদ্ধাত্রী পূজার গৌরব অহংকার অক্ষুণ্ণ থাকে সেদিক ভেবেই পুজা কমিটি গুলোর সদস্যদের করোনার ভ্যাকসিন দেওয়া হচ্ছে চন্দননগর রবীন্দ্রভবনে এবং ক্রমপর্যায়ে চলবে এই কর্মসূচি।”

ইন্দ্রনীল সেনের উদ্যোগে টিকাকরণ চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর কর্মকর্তাদের
ইন্দ্রনীল সেনের উদ্যোগে টিকাকরণ চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর কর্মকর্তাদের

উল্লেখ্য বাংলার রাজ্যের প্রয়োজন অনুযায়ী সঠক পরিমাণে টিকার আমদানি এবং সঠিক টিকা বন্টনের স্বার্থে মুখ্যমন্ত্রী বারবার দরবার করেছেন প্রধানমন্ত্রীর কাছে। টিকা মূল্য থেকে টিকা বন্টননীতির ওপর প্রশ্ন তুলেছেন একাধিক বার। কেন্দ্রের তরফের স্বীকার করা হয়েছে বিজেপি শাসিত রাজ্য গুলির তুলনায় টিকা কম এসেছে বাংলায়। এবং প্রদানে কেন্দ্রের তরফে প্রশংসা করা হয়েছে মমতা সরকারের। তৃতীয় বার ক্ষমতায় ফেরার পরেই মমতা জানিয়েছিলেন এই মুহুর্তে প্রধান কাজ করোনা নিয়ন্ত্রণ। মন্ত্রীসভার মন্ত্রীদেরও সেই কথাই বারবার বলেছেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত