বিশ্ব টেস্ট ম্পিয়নশিপের জন্য ভারতীয় দল ঘোষণা, ফিরলেন রাহানে, নেই ঋদ্ধিমান

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আইপিএল এর মাঝেই বিশ্ব টেস্ট ম্পিয়নশিপের জন্য ভারতীয় দল ঘোষণা করল বিসিসিআই। দলে ফিরলেন আইপিএলে দুর্দান্ত খেলা আজিঙ্কা রাহানে। ভাল রান না পেলেও দলে রাখা হয়েছে কে এল রাহুল কে। এ বারের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শুরু ৭ জুন। ইংল্যান্ডের ওভালে হবে সেই ম্যাচ।

আরও পড়ুনঃ আজও ঝড়-বৃষ্টি! সপ্তাহান্তে ফের কালবৈশাখী, জানুন আবহাওয়ার পূর্বাভাস…

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনাল খেলবে ভারত। আইপিএলের পরেই ইংল্যান্ডে সেই ফাইনাল খেলতে যাবেন রোহিতরা। সেই দলে ওপেনার হিসাবে রয়েছেন শুভমন গিল, রোহিত শর্মা এবং লোকেশ রাহুল। তিন নম্বরে ব্যাট করার জন্য রয়েছেন চেতেশ্বর পুজারা। চারে নামবেন বিরাট কোহলি।

1 36

রাহানে খেললে তাঁকে পাঁচ নম্বরে দেখা যাবে তাঁকে। উইকেটরক্ষক হিসাবে রয়েছেন শ্রীকর ভরত। রাহানে ফিরলেও ঋদ্ধিমান সাহাকে ফেরানোর কথা ভাবেননি নির্বাচকরা। তিন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা এবং অক্ষর পটেল।

2 21

এই দলে জায়গা পেয়েছেন শার্দূল ঠাকুরও। পেসার হিসেবে দলে জায়গা পেয়েছেন দলে রয়েছেন মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব এবং জয়দেব উনাদকট। বুমরার চোট এখনও ঠিক হয়নি তাই তিনি দলে নেই। নির্বাচিত দল এই রকমঃ

বিশ্ব টেস্ট ম্পিয়নশিপের জন্য ভারতীয় দল ঘোষণা, ফিরলেন রাহানে, নেই ঋদ্ধিমান

3 21

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, লোকেশ রাহুল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, অজিঙ্ক রাহানে, শ্রীকর ভরত (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল, শার্দূল ঠাকুর, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব এবং জয়দেব উনাদকট।

4 16

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন