Indian Railways: ট্রেনের টিকিট কাটা এবার আরও সহজ, বড় ঘোষণা IRCTC-র

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বর্তমানে যে কোনও কাজের ক্ষেত্রে অতি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে আধার কার্ড। বিভিন্ন অনলাইন এবং অফলাইন অ্যাকাউন্টে KYC করার জন্য আধার কার্ড ব্যবহার করা হয়। এমনকী IRCTC অ্যাকাউন্টেও আধার কার্ড লিঙ্ক করাতে হয়। আর এবার সেই আধার কার্ড যাঁদের লিঙ্ক করানো আছে IRCTC-র সাথে তাঁদের জন্যে বড় ঘোষণা করল ভারতীয় রেল।

আরও পড়ুনঃ ১৭৬০ টাকা দাম কমল হলুদ ধাতুর, সোনার দামে বিরাট পতন কলকাতায়।

Aadhar Card

সম্প্রতি IRCTC-র তরফে একটি ঘোষণা করা হয়েছে। ঘোষণায় বলা হয়েছে যাঁদের IRCTC অ্যাকাউন্টে আধার কার্ড লিঙ্ক করানো হচ্ছে তাঁরা প্রতি মাসে সর্বোচ্চ 24 টি টিকিট কাটতে পারবেন। পাশাপাশি যাঁদের IRCTC অ্যাকাউন্টে আধার কার্ড লিঙ্ক করানো নেই তাঁরা প্রতি মাসে সর্বোচ্চ ১২ তি টিকিট কাটতে পারবেন।   তাই সম্প্রতি অনেকেই চাইছেন নিজেদের IRCTC অ্যাকাউন্টে আধার লিঙ্ক করাতে।

trains 1 1
ট্রেনের টিকিট কাটা এবার আরও সহজ, বড় ঘোষণা IRCTC-র

কিভাবে আধার কার্ড লিঙ্ক করাবেন অ্যাকাউন্টে? IRCTC অ্যাকাউন্টের মাধ্যমেই আধার লিঙ্ক করাতে পারবেন। এবং নিজেই করতে পারবেন সহজ এই কাজটি। দেখুন কি কি স্টেপ ফলো করবেন।

ট্রেনের টিকিট কাটা এবার আরও সহজ, বড় ঘোষণা IRCTC-র

IRCTC

  • প্রথমে নিজের ফোন বা PC থেকে IRCTC ওয়েবসাইট ওপেন করুন। ওয়েবসাইট লিঙ্ক irctc.co.in। এর পর নিজের লগ-ইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
  • লগইন প্রক্রিয়া শেষ হলে নিজের অ্যাকাউন্ট ওপেন হবে। সেখানে রয়েছে My Account অপশন। সেখানে ক্লিক করলেই Link Your Aadhaar অপশনে ক্লিক করতে হবে।
  • এরপর Aadhaar নম্বর, ভার্চুয়াল ID নম্বর সহ যাবতীয় তথ্য দিতে হবে। সব তথ্য দেওযার পর Send OTP অপশনে ক্লিক করুন।
  • এরপর রেজিস্টার নম্বরে একটি OTP আসবে। ওই OTP IRCTC ওয়েবসাইটে দিন।
  • OTP দেওয়া সম্পন্ন হলে Verify এবং Update বাটনে ক্লিক করলেই আধার লিঙ্ক প্রক্রিয়া সম্পন্ন হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন