নজরবন্দি ব্যুরোঃ একদিনের হিসেবে বিরাট পতন সোনার দামে। মাঝে মধ্যে কিছুটা মূল্যহ্রাস পেলেও তা ছিল নিতান্তই ক্ষণস্থায়ী। বিবাহের মরশুমে চরম সমস্যার মুখে পড়ছিলেন সাধারণ মানুষ। কিন্তু এবার সম্ভবত সেই দাম বৃদ্ধির পরম্পরায় লাগাম পড়ল। টানা বাড়তে থাকা দাম এক ধাক্কায় কমে যায় ১৪ই জুন। দাম কমার পরম্পরা জারি ছিল ১৫ তারিখেও। তারপর আবার বাড়তে থাকে দাম। আজ সেই দাম এক ধাক্কায় কমে গেল অনেকটাই।
আরও পড়ুনঃ ৩৯৭ বছর পর একসঙ্গে পাঁচগ্রহের অবস্থান, বিরল দৃশ্য মহাকাশে


মে মাসের শেষে ২৪ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম হয় ৫২ হাজার ১০০ টাকা। বুধবার অনেকটা কমে ৫১ হাজারে পৌঁছল। আজ কলকাতার বাজারে ২৪ ক্যারট পাকা সোনার ১ গ্রাম পিছু দাম হয়েছে ৫ হাজার টাকা। যা গতকাল ছিল ৫ হাজার ১৯৮ টাকা। অর্থাৎ ১ গ্রাম পিছু সোনার দাম কমেছে ৯৮ টাকা। আজ ২৪ ক্যারট সোনার ১০ গ্রাম পিছু দাম হয়েছে ৫১ হাজার টাকা। এই দাম গত ১২ই জুন ছিল ৫২ হাজার ৭৬০ টাকা অর্থাৎ প্রতি ১০ গ্রামে ১ হাজার ৭৬০ টাকা কমেছে সোনার দাম।

২৪ ক্যারট সোনার পাশাপাশি ২২ ক্যারট সোনার দামও কমেছে ভালরকম। আজ কলকাতার বাজারে ২২ ক্যারট সোনার ১ গ্রামের দাম দাঁড়িয়েছে ৪ হাজার ৬৭৫ টাকা। যা গত ১২ই জুন ছিল ৪ হাজার ৮৩৬ টাকা। অর্থাৎ প্রতি ১ গ্রাম পিছু ১৬১ টাকা দাম কমেছে সোনার। আজকের রেট অনুযায়ী কলকাতার বাজারে ১০ গ্রাম ২২ ক্যারট সোনার দাম ৪৬ হাজার ৭৫০ টাকা। অর্থাৎ ১০ গ্রাম সোনার দাম কমেছে ১ হাজার ৬১০ টাকা।



বেশ কয়েক মাসের হিসাব থেকে দেখা যাচ্ছে, এক দিনে ১০ গ্রাম প্রতি সোনার দাম প্রায় এক হাজার টাকা কমার নজির নেই। অন্য দিকে, উল্লেখযোগ্য হারে রুপোর দাম বেড়েছে বুধবার। মঙ্গলবারের তুলনায় কলকাতায় কেজি প্রতি রুপোর দাম ৫,৩০০ টাকা বেড়েছে। মঙ্গলবারের দর ছিল ৬০ হাজার টাকা কেজি। সেটাই বুধবার হয়েছে ৬৫ হাজার ৩০০ টাকা কেজি।
১৭৬০ টাকা দাম কমল হলুদ ধাতুর, সোনার দামে বিরাট পতন কলকাতায়।

বিশেষজ্ঞরা বলছেন সোনার দামে এই বৃদ্ধি বা পতন ক্ষণস্থায়ী। কারন হিসেবে বিশেষজ্ঞরা বলছেন ২ বছর আগে যখন কোভিড প্রথমবার হানা দিয়েছিল তখন সোনার দাম যেভাবে লাফ দিয়ে বেড়েছিল সেভাবে লাফ দিয়ে আর কমেনি। এদিকে আজ সোনার পাশাপাশি বেড়েছে রূপোর দামও। কেজি পিছু ৫ হাজার টাকা মূল্যবৃদ্ধি ঘটেছে এই মূল্যবান ধাতুর।







