Mission-2047: আগামী দিনে হতে চলেছে ভারতীয় রেলের আমূল পরিবর্তন, এখন থেকেই তৈরি নীলনকশা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে ভারতীয় রেল যাত্রীদের সুবিধার্থে একটি নতুন মাত্রা যোগ করতে চলেছে। আগামী ২৫ বছরের জন্য একটি ব্লু প্রিন্ট তৈরি করা হয়েছে। ওই মিশনের কার্যবিধির নাম দেওয়া হয়েছে ২০৪৭। অর্থাত্‍ আগামী ২৫ বছরের জন্য কিছু লক্ষ্য নির্ধারণ করেছে রেল। এই ‘মিশন ২০৪৭’ যাতে সময়মতো সম্পন্ন হয় তা।

আরও পড়ুন:থমথমে বোলপুরে ছুটির দিনে রাতে খোলা সরকারী অফিস! প্রমাণ লোপাটের অভিযোগ বিরোধীদের

এই মিশনের অংশ হিসেবে ভারতীয় রেলের প্রথম নজর ট্রেনের সার্বিক পরিবর্তনের দিকে। বর্তমানে ভারতীয় রেলওয়েতে বেশিরভাগ এলএইচবি কোচ ট্রেনগুলি চলে। ভারতীয় রেলের সবচেয়ে বড় এবং প্রথম টার্গেট হলো সেই সমস্ত এলএইচবি কোচ সরিয়ে সারা দেশে শুধুমাত্র বন্দে ভারতের মতো ট্রেন চালানো হবে।

আগামী দিনে হতে চলেছে ভারতীয় রেলের আমূল পরিবর্তন,স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে
আগামী দিনে হতে চলেছে ভারতীয় রেলের আমূল পরিবর্তন,স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে

বর্তমানে দিল্লি থেকে বারানসি এবং দিল্লি থেকে কাটরা পর্যন্ত দুটি বন্দে ভারত ট্রেন চলে। কিন্তু শীঘ্রই চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি থেকে আরও বন্দে ভারত ট্রেন আসছে। এই আবহে শীঘ্রই তৃতীয় বন্দে ভারত এক্সপ্রেস চালু হবে। এমনকি আগামী এক বছরের মধ্যে ধাপে ধাপে এই ভারতের বুকে দৌড়াবে ৭৫ টি নতুন বন্দে ভারত ট্রেন।

রেলওয়ের দ্বিতীয় বড় মিশন হবে ট্রেনের গতি বাড়ানো। রেলওয়ে দেশের বেশিরভাগ রুটে উচ্চ গতিতে অর্থাত্‍ ১৬০ কিলোমিটার প্রতি ঘণ্টায় ট্রেন চালাবে। এটি দিল্লি-মুম্বই এবং দিল্লি-কলকাতা রুট থেকে শুরু হবে। বর্তমানে এর প্রস্তুতি পুরোদমে চলছে এবং আগামী ২৫ বছরের মধ্যে অধিকাংশ রুট এই গতির আওতায় আসবে।

আগামী দিনে হতে চলেছে ভারতীয় রেলের আমূল পরিবর্তন,স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে

আগামী দিনে হতে চলেছে ভারতীয় রেলের আমূল পরিবর্তন,স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে
আগামী দিনে হতে চলেছে ভারতীয় রেলের আমূল পরিবর্তন,স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে

রেলের পরবর্তী পদক্ষেপ হবে ট্রেনের দুর্ঘটনা পুরোপুরি নিয়ন্ত্রণ করা। তার জন্য প্রতিটি ব্যস্ত রুটে ‘কবচ’ নামে একটি কৌশল ব্যবহার করা হবে। ট্রেনের মুখোমুখি সংঘর্ষ ঠেকাতে এই প্রযুক্তি সহায়ক হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন