অনুমতি সংক্রান্ত সমস্যা, জ্বালানি শেষ! বিমানে মেরি কম সহ ভারতীয় বক্সিং দল, বরাত জোরে রক্ষা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: স্পাইসজেটের বিমানে চেপে দিল্লি থেকে দুবাই উড়ে যাচ্ছিলেন মেরি কম সহ ভারতীয় বক্সিং দলের ৩১ জন। কিন্তু শনিবার সকালে দুবাইয়ে অবতরণ করার আগেই ঘটে যেতে পারত বড় রকমের দুর্ঘটনা। বরাত জোরে রক্ষা পেলেন মেরি ও ভারতীয় দল।

স্পাইসজেটের রোয়িং ৭৩৭ বিমানটি শুক্রবার রাত ২টো ১৯ মিনিট নাগাদ রওনা দেয় দিল্লি থেকে। কিন্তু দুবাইয়ে অবতরণের সময় ধটে বিপত্তি। এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে জানিয়ে দেওয়া হয়, আমিরশাহির কোনও বিমানবন্দরে অবতরণ করা সম্ভব নয়।

বাধ্য হয়েই মেরি কমদের নিয়ে দুবাইয়ের আকাশে চক্কর কাটতে থাকে বিমানটি। এই ভাবে কেটে যায় আধঘণ্টার ওপর সময়। তারপরই পাইলট ফুয়েল এমার্জেন্সি ঘোষণা করেন। তেল প্রায় শেষ হওয়ার মুখে। জ্বালানি কমে যাওয়া বাধ্য হয়ে দুবাইয়ের বিমানবন্দরে শেষ পর্যন্ত অবতরণের অনুমতি মেলে।

তবে বক্সিং ফেডারেশন (BFI) এদিনের ঘটনা সম্পর্কে প্রাথমিক প্রতিক্রিয়ায় জানিয়েছে বিমান অবতরণের প্রয়োজনীয় সমস্তরকম অনুমতি নিয়ে রাখা সত্ত্বেও কেন বিমান অবতরণে বিলম্ব হল তা স্পষ্ট নয়।

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর