বড় সাফল্য ভারতীয় সেনাবাহিনীর,লাদাখে সেনার সঙ্গে গুলির লড়াইয়ে খতম দুই জঙ্গি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বড় সাফল্য ভারতীয় সেনাবাহিনীর,লাদাখে সেনার সঙ্গে গুলির লড়াইয়ে খতম দুই জঙ্গি । গত জুন মাসে লাদাখের গালওয়ান উপত্যকায় কুড়ি জন ভারতীয় সেনা শহীদ হন। এরপর থেকে ভারতীয় সেনার ওপর হামলাকারী শত্রুপক্ষকেউচিত শিক্ষা দিতে কেন্দ্র সরকার উঠে পড়ে লেগেছিল যাতে কেউ ভারতীয় সেনার ক্ষতি করতে না পারে।

আরও পড়ুনঃবামেদের শক্তিই কাজে লাগিয়ে জয়ের মুখ দেখতে চায় কংগ্রেস।

আজ শনিবার ভারতীয় সেনার সঙ্গে গুলির লড়াইয়ে খতম হল দুই জঙ্গি। জম্মু কাশ্মীরের কুলগাম জেলায় এই ঘটনা ঘটেছে। সেনা সূত্রে খবর এখনও ওই দুই জঙ্গির দেহ উদ্ধার না হলেও, তাদের নিকেশ করা গিয়েছে বলে নিশ্চিত খবর মিলেছে।ইন্ডিয়া টুডের সূত্র  মারফত জানা গেছে, এখনও গুলির লড়াই চলছে। গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় তল্লাশি চালাতে শুরু করে পুলিশ ও সেনার যৌথ বাহিনী। ঘাঁটি থেকে যৌথ বাহিনীর ওপর প্রথম গুলি ছোঁড়ে জঙ্গিরা। প্রত্যুত্তর দেয় সেনাও। শুরু হয় গুলির লড়াই। গোটা এলাকা ঘিরে রেখেছে যৌথবাহিনী।

এদিকে, শনিবার গভীর রাতে পুঞ্চের কাছে নিয়ন্ত্রণরেখা বরাবর ফের গুলি বর্ষণ করে পাকিস্তান। শুক্র ও শনিবারের মধ্যবর্তী রাতে, ১.৩০ মিনিট নাগাদ ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে পাকিস্তান।

বিনা প্ররোচনাতেই পাক সেনা গুলি ছোঁড়ে বলে অভিযোগ ভারতের। একটানা মর্টার হামলা ও ছোট অস্ত্র দিয়ে হামলা চলে। পালটা জবাব দেয় ভারতও। নিয়ন্ত্রণ রেখার কাছে মানকোটে সেক্টরে এই হামলা হয়। তবে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।এরই মাঝে বিশেষ সূত্রের খবর চিনা সেনার সাহায্যে পাক অধিকৃত কাশ্মীরে মিসাইল সাইট বানাচ্ছে পাকিস্তান।

বড় সাফল্য ভারতীয় সেনাবাহিনীর,লাদাখে সেনার সঙ্গে গুলির লড়াইয়ে খতম দুই জঙ্গি ।জানা গিয়েছে ভূমি থেকে ভূমি মিসাইলের উৎক্ষেপণ কেন্দ্র তৈরি করছে পাকিস্তান, যার নির্মাণ কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।প্রাথমিক ভাবে ১২০ জন পাকিস্তানি সেনা ও ২৫-৪০ জন সাধারণ নাগরিক এই নির্মাণ কাজ শুরু করেছে। পাক অধিকৃত কাশ্মীরের বিডেল বাগে তৈরি করা হবে এই মিসাইল উৎক্ষেপণ কেন্দ্রের সদর দফতর। এই কন্ট্রোল রুমে থাকবেন দশজন চিনা সেনা আধিকারিক। একই ভাবে আরেকটি নির্মাণ কাজ চলছে অধিকৃত কাশ্মীরের হাথিয়ান বালা জেলার চাকোঠি গ্রাম ও চিনার গ্রামে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন