এবার সীমান্তে শান্তি চায় ভারত, জয়শংকরের কথা রাখবে চিন-পাকিস্তান?

বিগত কয়েক বছর ধরেই উত্তপ্ত ভারতের একাধিক সীমান্ত। দুই প্রতিবেশি দেশ চিন ও পাকিস্তান ক্রমাগত নিজেদের আধিপত্য কায়েম করতে চায় বর্ডারে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

মোদী ৩.০ সরকারের বিদেশমন্ত্রকের দায়িত্বে ফের একবার এস জয়শংকর। মঙ্গলবার সকালে তিনি সাউথ ব্লকে আসেন। তাঁকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান মন্ত্রকের কর্মীরা। আর বিদেশমন্ত্রী হিসাবে জয়শংকর শপথ নেবার পর থেকেই একটা প্রশ্ন জোরদার হয়েছে, সেটা হল, সীমান্তের সংঘাত কি মিটবে?

আরও পড়ুন: তৃণমূলের পক্ষে ছিল বাম-কং, হতশ্রী ফলাফলের পর বিস্ফোরক নওশাদ

বিগত কয়েক বছর ধরেই উত্তপ্ত ভারতের একাধিক সীমান্ত। দুই প্রতিবেশি দেশ চিন ও পাকিস্তান ক্রমাগত নিজেদের আধিপত্য কায়েম করতে চায় বর্ডারে। যা নিয়ে কূটনৈতিক সম্পর্কও প্রায় তলানিতে। এমতাবস্থায় জয়শংকর সাফ জানালেন, “ভারতের উদ্দেশ্য সীমান্তে শান্তি বজায় রাখা। আজকের এই অশান্ত বিশ্বে আমাদের এই অবস্থান খুবই গুরুত্বপূর্ণ। এই জন্যই আজ অনেকে আমাদের বিশ্বাস করে।”

এবার সীমান্তে শান্তি চায় ভারত, জয়শংকরের কথা রাখবে চিন-পাকিস্তান?
এবার সীমান্তে শান্তি চায় ভারত, জয়শংকরের কথা রাখবে চিন-পাকিস্তান?

সঙ্গে তিনি আরও জানান, “অন্যান্য দেশের তুলনায় চিন ও পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক আলাদা। তাদের সঙ্গে আমাদের সমস্যাগুলোও ভিন্ন। এইবারও আমাদের লক্ষ্য পড়শি দেশের সঙ্গে সীমান্ত সংঘাত মিটিয়ে শান্তি বজায় রাখা। চিনের ক্ষেত্রে আমরা চাই সীমান্ত সমস্যাগুলোর সমাধানের পথ খুঁজে বের করা। অন্যদিকে, বছরের পর বছর ধরে যে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ চলছে তা নিয়ে পাকিস্তানের সঙ্গে সমাধানে আসা।”

এবার সীমান্তে শান্তি চায় ভারত, জয়শংকরের কথা রাখবে চিন-পাকিস্তান?

এবার সীমান্তে শান্তি চায় ভারত, জয়শংকরের কথা রাখবে চিন-পাকিস্তান?

প্রসঙ্গত, রবিবার রাইসিনা হিলে তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী। সঙ্গে শপথ নেন আরও ৭১ জন। তাঁদের মধ্যে ৩০ জন পূর্ণমন্ত্রী। ৩৬ জন প্রতিমন্ত্রী। ৫ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। সূত্রের খবর, আগামী ১৮ জুন থেকে শুরু হতে পারে লোকসভার অধিবেশন। ২০ জুন স্পিকার নির্বাচনের সম্ভাবনা রয়েছে। কে স্পিকার পদে দায়িত্ব নেবেন সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন