ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজ সম্ভব নয়, জানিয়ে দিলেন ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আন্তর্জাতিক সীমান্ত নিয়ে বিরোধ থেকে শুরু করে সন্ত্রাসবাদ- একাধিক ইস্যু নিয়েই বিগত ৭৫ বছর ধরে দুই দেশের মধ্যে লাগাতার বিরোধ চলছে ভারত ও পাকিস্তানের মধ্যে। এর প্রভাব পড়েছে ক্রীড়া জগতেও। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ বহু বছর ধরেই বন্ধ। এবার এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যায়নি ভারত।

আরও পড়ুন: ফের তিলোত্তমায় পা পড়তে চলেছে ফুটবল রাজপুত্রের, দিদির স্পেন সফরেই বড় সিদ্ধান্ত

এই দু দেশের খেলা হয়েছে শ্রীলঙ্কায়। এশিয়া কাপে ভারতের সাথে হেরেছে বাবরের পাকিস্তান। কিন্তু খেলার মধ্যে দেখা গিয়েছে দুই দলের খেলোয়াড়দের মধ্যে অনেক বন্ধুত্তের টুকরো ছবি। এশিয়া কাপ দেখতে ভারতের বোর্ড কর্তারা ১৭ বছর পর পাকিস্তানে গিয়েছিলেন। সেখানে দুই দেশের বোর্ড কর্তাদের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে কথা হয়েছে।

ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজ সম্ভব নয়, জানিয়ে দিলেন ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর
ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজ সম্ভব নয়, জানিয়ে দিলেন ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর

অপর দিকে এশিয়া কাপ চলার সময় জম্মু ও কাশ্মীরে নিরাপত্তারক্ষীদের সঙ্গে ভয়াবহ গুলির লড়াই হয় সন্ত্রাসবাদীদের। কর্তব্যের খাতিরে ও দেশের সুরক্ষায় জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে শহিদ হন ভারতীয় সেনার মেজর অশোক ধনচাক, কাশ্মীর পুলিশের ডিএসপি হুমায়ুন ভাট ও কর্নেল মনপ্রীত সিং।

31

আর তার পরেই ফের হুঙ্কার ছেড়েছে ভারতের ক্রীড়া মন্ত্রক। ১৫ সেপ্টেম্বর একটি সাংবাদিক বৈঠক করেন ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। আর সেখানে ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে এক প্রশ্নের উত্তরে তিনি জানান,

ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজ সম্ভব নয়, জানিয়ে দিলেন ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর

30

“কেন্দ্র সরকার ও বিসিসিআই অনেক দিন আগেই সিদ্ধান্ত নিয়েছিল যে সন্ত্রাসবাদী কার্যকলাপ বন্ধ না করলে পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলার কোনও প্রশ্নই নেই। সীমান্তে আমাদের জওয়ান মারা যাচ্ছে। আর আমরা ওদের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলব! কোনও প্রশ্নই ওঠে না”।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর