নজরবন্দি ব্যুরো: করোনা থেকে পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছেন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়। বিসিসিআই মারফত জানা গেছে, খুব দ্রুতই তিনি দুবাইতে এশিয়া কাপ টুর্নামেন্টে ভারতীয় দলের সঙ্গে যোগ দিতে পারেন৷ ২৮ অগস্ট পাকিস্তানের সঙ্গে মুখোমুখি হবে ভারত। এই ম্যাচের একদিন আগে সুখবর পেল টিম ইন্ডিয়া।
আরও পড়ুন: অবশেষে নিয়ন্ত্রণে আসার ইঙ্গিত দিচ্ছে করোনা, দেশে ১ দিনে আক্রান্ত ১০ হাজারের কম


২৩শে অগস্ট রাহুল দ্রাবিড়ের কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ আসে৷ তারপর থেকে বাড়িতেই কোয়ারেন্টাইনে ছিলেন তিনি ৷ ৫ দিনের মাথায় দ্রাবিড়ের ফের করোনা পরীক্ষা করানো হয় এবং জানা যায় তখন তাঁর রিপোর্ট নেগেটিভ আসে। আর এত বড় ম্যাচের আগে ড্রেসিংরুমে দ্রাবিড়ের এসে যাওয়াটা ভারতীয় শিবিরের জন্য নিঃসন্দেহে স্বস্তির জায়গা।

ভারত পাক ম্যাচের আগে বড় চমক, করোনা মুক্ত হয়ে দলে ফিললেন রাহুল দ্রাবিড়



ভারতীয় দল এশিয়া কাপ খেলতে যাওয়ার আগে আইসিসি’র নিয়ম অনুযায়ী, সকলের কোভিড টেস্ট করানো হয় ৷ সেই টেস্ট রিপোর্ট পজিটিভ আসে রাহুল দ্রাবিড়ের ৷ ফলে ভারতীয় দলের সঙ্গে তিনি দুবাই যেতে পারেননি ৷ বদলে হেড কোচের দায়িত্ব দিয়ে দলের সঙ্গে দুবাই পাঠানো হয় এনসিএ প্রধান তথা প্রাক্তন ক্রিকেটার ভিভিএস লক্ষণকে৷ বিসিসিআই সচিব জয় শাহ সেই খবর সোশাল মিডিয়ায় জানিয়েছিলেন ৷ এবার দ্রাবিড় সুস্থ হয়ে যাওয়ায়, চিকিৎসকদের পরামর্শ মতো তিনিও খুব দ্রুত ভারতীয় দলের সঙ্গে যোগ দিতে পারেন৷







