মমতা থেকে অখিলেশ, রাহুলের ‘মুক্তি’ উদযাপনে ট্যুইটের বন্যা INDIA শিবিরে!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: মোদী পদবি অবমাননা মামলায় রাহুল গান্ধীকে দু’বছর জেলের সাজা শুনিয়েছিল সুরাত আদালত। এবার সেই রায়ের ওপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট অর্থাৎ, কংগ্রেস নেতাকে এখনই জেলে যেতে হচ্ছে না। আর রাহুলের ‘মুক্তি’ উদযাপনে ট্যুইটের বন্যা ‘ইন্ডিয়া’ গোষ্ঠীর নেতা নেত্রীদের! মমতা থেকে অখিলেশ প্রত্যেকেই কুর্নিশ জানালেন বিচারব্যবস্থাকে।

আরও পড়ুন: ‘সুপ্রিম’ স্বস্তি পেয়ে ‘খরচ’ মাত্র ১৩ শব্দ! কী বলছেন রাহুল?

গত ২৩ মার্চ সুরাত আদালত মোদী পদবি অবমাননা মামলায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে দু’বছর জেলের সাজা দেওয়ার নির্দেশ দেয়। সেই সাজার রায়ের উপর স্থগিতাদেশ চেয়ে ১৭ জুলাই রাহুলের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি সুপ্রিম কোর্টে আবেদন জানান। এর আগে অবশ্য রাহুলের স্থগিতাদেশের আবেদন খারিজ করে দেয় গুজরাত হাইকোর্ট। শুক্রবার কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতি আরএস গাভাই এবং বিচারপতি পিকে মিশ্রের বেঞ্চ রাহুলের দু’বছরের জেলের সাজার উপর স্থগিতাদেশ দিল।

মমতা থেকে অখিলেশ, রাহুলের ‘মুক্তি’ উদযাপনে ট্যুইটের বন্যা INDIA গোষ্ঠীর!
মমতা থেকে অখিলেশ, রাহুলের ‘মুক্তি’ উদযাপনে ট্যুইটের বন্যা INDIA গোষ্ঠীর!

এই ঘটনার পর রাহুল গান্ধী নিজে ট্যুইট করে লিখেছেন, “যে পরিস্থিতির মুখেই পড়ি না কেন, আমার দায়িত্ব একই থাকবে। সেটা হল ভারতের ভাবধারাকে রক্ষা করা”। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে বলেন, “সত্যমেব জয়তে। রাহুল গান্ধীর বিরুদ্ধে যে জঘন্য ষড়যন্ত্র করা হয়েছিল, আজ প্রমাণিত হল এই ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। এই ঘটনা আবারও প্রমাণ করল যে, এই দেশে বিচারব্যবস্থা অটুট রয়েছে”।

মমতা থেকে অখিলেশ, রাহুলের ‘মুক্তি’ উদযাপনে ট্যুইটের বন্যা INDIA গোষ্ঠীর!
মমতা থেকে অখিলেশ, রাহুলের ‘মুক্তি’ উদযাপনে ট্যুইটের বন্যা INDIA গোষ্ঠীর!

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইটে লিখেছেন, এটি বিচারবিভাগের জয়। ভবিষ্যতে ইন্ডিয়া জোট একত্রে থেকে আরও শক্তিশালী হবে”। সমাজবাদী পার্টির প্রধান প্রধান অখিলেশ যাদব টুইট করেন, “সুপ্রিম কোর্ট রাহুল গান্ধীর সাজায় স্থগিতাদেশ দেওয়ায় বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থা আরও বাড়ল।”

লালু প্রসাদ যাদবের পুত্র তেজস্বী যাদব ট্যুইট করেন, “রাহুল গান্ধীর মামলায় সুপ্রিম কোর্টের এই নির্দেশকে স্বাগত। এই নির্দেশে বড় ধাক্কা খেয়েছে বিজেপি। যদি এই ধাক্কা তাদের না লাগত তা হলে বিরোধী দলেন নেতানেত্রীদের তাঁদের ষড়যন্ত্রের শিকার বানাতে আরও সাহস পেত। সত্যের জয় হল।”

সব মিলিয়ে, রাহুলের এই দু’বছরের জেলের সাজার নির্দেশে সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দেওয়ায় আনন্দিত নবগঠিত ‘ইন্ডিয়া’ জোটের নেতানেত্রীরা। কংগ্রেস কর্মী সমর্থকরাও এদিন রাস্তায় নেমে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেন।

মমতা থেকে অখিলেশ, রাহুলের ‘মুক্তি’ উদযাপনে ট্যুইটের বন্যা INDIA গোষ্ঠীর!

মমতা থেকে অখিলেশ, রাহুলের ‘মুক্তি’ উদযাপনে ট্যুইটের বন্যা INDIA গোষ্ঠীর!
মমতা থেকে অখিলেশ, রাহুলের ‘মুক্তি’ উদযাপনে ট্যুইটের বন্যা INDIA গোষ্ঠীর!

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত