নজরবন্দি ব্যুরো: বিশ্বকাপের এটাই ভারত এবং অস্ট্রেলিয়া দুই দলের কাছেই প্রথম সিরিজ। পাঁচ ম্যাচের এই লম্বা টি-টোয়েন্টি সিরিজে ইতিমধ্যেই ভারত জিতে নিয়েছে প্রথম ম্য়াচ। বিশাখাপত্তনমে অস্ট্রেলিয়াকে ভারত হারিয়েছে ২ উইকেটে। প্রথম ম্যাচ জেতায় অনেকটাই আত্মবিশ্বাসী টিম ইন্ডিয়া। জয়ের ধারা বজায় রাখাই টার্গেট তাদের সামনে।
আরও পড়ুন: ম্যাচের মত এবার জীবনের পিচেও ত্রাতা হয়ে উঠলেন শামি, বাঁচালেন যুবককে


কিন্তু চিন্তা হল আবহাওয়া। কারণ বৃষ্টির কারনে চিন্তা থাকছে খেলা হবার। গত দিন তিন ধরেই তিরুঅনন্তপুরমে চলছে ব্যাপক বৃষ্টি। মাঠের বিভিন্ন জায়গায় জমে রয়েছে জল। এমন প্রেক্ষাপটে রবিবার সকালে রোদ না ওঠার পাশাপাশি বৃষ্টি না থামলে ম্যাচ শুরু হওয়া নিয়ে রয়েছে ব্যাপক অনিশ্চয়তা।

মাঠে জল থইথই করছে। পিচ ঢাকা থাকলেও আউটফিল্ডের অবস্থা খুবই খারাপ। মাঠ না শুকোলে, সেখানে খেলা হওয়া অসম্ভব। বৃষ্টির কারণে ম্যাচ ভেস্তে গেলে দুই দলের মধ্যে পয়েন্ট ভাগ হয়ে যাবে। কিন্তু যদি খেলা হয় তাহলে আজ কেমন দল হতে পারে। বিশাখাপত্তনমে দুর্দান্ত খেলা রিঙ্কুর উপরও নজর থাকবে এই ম্যাচে।



গত ম্যাচে শেষে দুর্দান্ত ব্যাটিং করে ম্যাচ জেতান নাইট তারকা। এই ম্যাচেও তাঁর দিকেই নজর থাকবে। পাশাপাশি বাংলার মুকেশ কুমারও রয়েছেন। যিনি গত ম্যাচে উইকেট পাননি। তবে উইনিং কম্বিনেশন বজায় রেখেই দল সাজাবেন ভিভিএস লক্ষ্মণ বলে মনে করা হচ্ছে।

তিরুবনন্তপুরমে চলছে ব্যাপক বৃষ্টি, ম্যাচ হলে কী হবে ভারতের সম্ভাব্য একাদশ
তাই এই ম্যাচে (যদি খেলা সম্ভব হয়) ভারতের সম্ভাব্য একাদশ। যশস্বী জসওয়াল, রুতুরাজ গায়কোয়াড়, ইশান কিষান, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, রিঙ্কু সিং, অক্ষর প্য়াটেল, রবি বিষ্ণোই, আর্শদীপ সিং, প্রসিধ কৃষ্ণা এবং মুকেশ কুমার।








