পশ্চিমি ঝঞ্ঝায় বাধা শীত, বর্ষবরণের আমেজে আমজনতা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কনকনে ঠান্ডায় বর্ষবরণের আমেজে আমজনতা। আর এই শীতের আমেজে খুশি রাজ্যবাসী। তবে আজ কলকাতার তাপমাত্রা বেড়ে হয়েছে ১ ডিগ্রি। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস। গত বছরের তুলনায় ১ ডিগ্রি বেশি। অন্যদিকে গতকাল বর্ষবরণের রাতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। যা প্রতিদিনের তুলনায় স্বাভাবিক এবং বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ছিল ৮৯ শতাংশ।

আরও পড়ুনঃ লাল-সবুজ জোটে ফের তপ্ত হবে ব্রিগেডের মাঠ? কি ভাবছে সিপিএম-কংগ্রেস?

হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টায় কলকাতা-সহ অন্যান্য জেলার তাপমাত্রা সামান্য কমবে। তাতে বাড়বে রাজ্যে শৈত্যপ্রবাহ। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, রবিবার থেকে সামান্য বাড়তে পারে তাপমাত্রা। তবে সকাল ও সন্ধ্যায় বজায় থাকবে শীতের আমেজ।পাশাপাশি রবিবার জম্মু-কাশ্মীরে ঢুকছে পশ্চিমীঝঞ্ঝা।

এর প্রভাবেই বাধা পাবে উত্তর-পশ্চিমের শীতল হাওয়া। বঙ্গোপসাগর থেকে পূবালী হাওয়া আর পশ্চিমী ঝঞ্ঝার সংঘাতে উত্তর-পশ্চিম ভারতের দুর্যোগপূর্ণ আবহাওয়া হবে রবি সোমবারে। সেদিন ফের তুষারপাতের সম্ভাবনা জম্মু কাশ্মীরের লাদাখ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডে।আর এতে শীতকে সঙ্গী করেই সকাল থেকে বর্ষবরণে মেতে উঠেছে আমজনতা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন