নজরবন্দি ব্যুরোঃ ইয়াসের দুর্যোগের মাঝেই কারখানায় আগুন ব্যারাকপুরে, গতকাল রাজ্যের একাধিক জেলাকে কার্যত লন্ডভন্ড করেছে ইয়াস। ঝড় বৃষ্টির থেকেও বেশি ক্ষতি হয়েছে ভরা কোটালের ফলে নদী পাড় ভেঙ্গে জল গ্রামে গ্রামে ঢুকে পড়ায়। এখনো একাধিক জায়গায় বেড়েই চলেছে জলস্তর। তা মাঝেই অগ্নিকান্ড ঘটেছে ব্যারাকপুরে।
আরও পড়ুনঃ শুক্রবার শপথ নেবেন নয়া শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, সুদিন ফিরবে শিক্ষক-হবু শিক্ষকদের?


গোটা দিন ইয়াসের তান্ডব আর আতঙ্ক পেরিয়ে শুনশান তখন চারপাশ। এলাকাবাসীর ঘুম ভাঙার আগেই আচমকা আগুন লাগে। আজ বৃহস্পতিবার ভোর বেলা ব্যারাকপুরের একটি গেঞ্জি কারখানা এবং একটি ওষুধের দোকানে আগুন লেগে যায়। কিছু বুঝতে পারার আগেই গেঞ্জি কারখানার কাপড়-দাহ্য পদার্থে আগুন ছড়িয়ে যায় দ্রুত গতিতে।
পরিস্থিতি নজরে আসতে খবর যায় দমকলে। খবর দেওয়ার পরেই দমকল আসার আগেই স্থানীয় বাসিন্দারাও হাত লাগান আগুন নেভানোর কাজে। তার পরেই দমকলের ১০টি ইঞ্জিন যায় ঘটনাস্থলে। দমকলবাহিনীর তরফে জানানো হয়েছে একি গেঞ্জি কারখানার কাপড়, তার সঙ্গেই ঘরের ভেতরে মজুত ছিলো সিলিন্ডার। ফলে আগুন ছরায় দ্রুত, আগুন ভয়াবহ রুপ নেয় অষুধের দকানের স্যানিটাইজার এবং পাশেই রঙের দোকালের ডিজেলের ফলে। তাছাড়া ঘিঞ্জি এলেকা বলে আগুন নেভাতে বেশ বেগ পেতে হয়েছে দমকলকর্মীদের। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন ওই কারখানার ভেতরে আটকে আছেন ৪ জন।







