শুক্রবার শপথ নেবেন নয়া শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, সুদিন ফিরবে শিক্ষক-হবু শিক্ষকদের?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শুক্রবার শপথ নেবেন নয়া শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সহ রাজ্যের ২ মন্ত্রী এবং ১২ জন বিধায়ক। রাজ্যে ভোট মিটেছে গত ২৯ এপ্রিল। ফল বেরিয়েছে ২রা মে। বিজেপির হাওয়া উড়িয়ে বিপুল সংখ্যক আসন জিতে তৃতীয়বারের জন্যে রাজ্যে ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস। নিজের বিধানসভা কেন্দ্রে সামান্য ব্যাবধানে পরাজিত হলেও মুখ্যমন্ত্রী হিসেবে হ্যাট্রিক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ আগের থেকে ভালো আছেন বুদ্ধ বাবু, শরীরে অক্সিজেনে মাত্রা ৯৩ শতাংশ

এদিকে ভোটপর্বের প্রচারে একাধিক প্রতিশ্রুতির পাশাপাশি জেতার পর শিক্ষক নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা। কিন্তু নয়া সরকার এখনও সেভাবে উদ্যোগ গ্রহণ করেনি। শিক্ষামন্ত্রী হিসেবে পার্থ চট্টোপাধ্যায়ের পার্ফরমেন্স খুশি করতে পারেনি রাজ্যের অগনিত শিক্ষক পদপ্রার্থী এবং শিক্ষক-শিক্ষাকর্মীদের। সেসব আন্দাজ করেই সম্ভবত শিক্ষা দফতর ব্রাত্য বসুর হাতে তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। শুক্রবার শপথ নেবেন নয়া শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

নির্বাচনে বিপুল আসন জয়ের পর ৫ই মে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন মুখ্যমন্ত্রী। রাজ্যপাল তাঁকে শপথবাক্য পাঠ করান। এরপর গত ৭ এবং ৮ মে শপথ নিয়েছিলেন নবনির্বাচিত বিধায়করা। তাঁদের শপথবাক্য পাঠ করান প্রোটেম স্পিকার সুব্রত মুখোপাধ্যায়। ৭ মে শপথ নেন ১৪৩ জন বিধায়ক। পার্থ চট্টোপাধ্যায়, শোভনদেব চট্টোপাধ্যায়, অতীন ঘোষ, শশী পাঁজা, জ্যোতিপ্রিয় মল্লিক, মদন মিত্রদের পাশাপাশি সেদিন শপথ নেন রাজ চক্রবর্তী, জুন মালিয়া, কাঞ্চন মল্লিক, অদিতি মুন্সি, লাভলি মৈত্র, হিরণ, বীরবাহা হাঁসদা, সোহম চক্রবর্তী, অশোক দিন্দা, মনোজ তিওয়ারিরা। ৮ মে শপথ নেন ১৪৮ জন বিধায়ক।

কিন্তু করোনা আক্রান্ত হওয়ায় ওই দুদিনে শপথ নেওয়া হয়নি ব্রাত্য বসু ও রথীন ঘোষের। এছাড়াও ১২ জন বিধায়কের শপথ নেওয়া হয়নি ওই দুদিনে। বিধানসভা সূত্রে খবর শুক্রবার সবাইকে আসতে অনুরোধ করা হয়েছে শপথ নেওয়ার জন্যে। নৌশাদ আলি কক্ষে হবে শপথ গ্রহণ অনুষ্ঠান। সবাইকে শপথবাক্য পাঠ করাবেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এই ১২ জনের মধ্যে একজন বিজেপি বিধায়ক আছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত