আগের থেকে ভালো আছেন বুদ্ধ বাবু, শরীরে অক্সিজেনে মাত্রা ৯৩ শতাংশ, খবর হাসপাতাল সূত্রে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বুদ্ধদেব ভট্টাচার্যের শরীরে অক্সিজেনের মাত্রা সামান্য বেড়েছে। মঙ্গলবার মিনিটে ৩ লিটার অক্সিজেন দেওয়ায় শরীরে অক্সিজেনে মাত্রা ৯২ শতাংশে পৌঁছেছিল। বুধবার তা পৌঁছেছে ৯৩ শতাংশে। চিকিত্সকদের দাবি, আগের চেয়ে একটু ভাল আছেন তিনি।

তাঁর জ্ঞান রয়েছে এবং কথাও বলতে পারছেন। এর পাশাপাশি বুদ্ধাজায়া মীরা ভট্টাচার্যের শারীরিক অবস্থাও স্থিতিশীল। বুদ্ধদেব ভট্টাচার্যের শরীরে সাইটোকাইন স্টর্মের অস্তিত্ব দেখা গিয়াছিল রিপোর্টে। যা নিয়ে উদ্বিগ্ন ছিলেন চিকিৎসকরা। মঙ্গলবার রাতেই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে রেমডেসিভির ইনজেকশন দেওয়া হয়েছে।

পাশাপাশি, টসিলিজুমাব ইনজেকশন দেওয়ারও পরিকল্পনা চলছে বলে হাসপাতাল সূত্রে খবর। কয়েকদিন আগেই করোনায় আক্রান্ত হলেও তাঁর জেদের কাছে হেরে গিয়ে বাড়িতেই চিকিৎসা করানো হচ্ছিল প্রাক্তন মুখ্যমন্ত্রীর।

তবে সোমবার রাত থেকেই শারীরিক অবস্থার অবনতি এবং গতকাল সকালে আচমকা অক্সিজেন লেভেল ৮০ তে নেমে যাওয়ায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর