আন্দোলনের ফাঁকেই নানকের পুজো,পুলিশকর্মীদের প্রসাদ খাওয়ালেন কৃষকেরা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো : আন্দোলনের ফাঁকেই নানকের পুজো, নয়া কৃষিবিল বাতিলের দাবিতে লড়ছেন কৃষকেরা। ইতিমধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের শর্তসাপেক্ষ প্রস্তাবকে বাতিল করে দিল্লি ঢোকার পাঁচটি রাস্তা অবরোধ করেছে কৃষকেরা। আর তারই মধ্যে রবিবার সন্ধ্যায় উত্তরপ্রদেশের গাজিপুর-গাজিয়াবাদে পুলিশের ব্যারিকেড ভেঙে দিল্লি শহরে ঢোকার চেষ্টা চালান, কৃষকেরা।

আরও পড়ুনঃ হাইওয়ে প্রকল্পের সূচনা করে কৃষকদের হয়ে সওয়াল করলেন মোদি।

এরপরেই পুলিশকর্মীদের সঙ্গে তাদের ধ্বস্তাধস্তি শুরু হয়। এলাকা জুড়ে শুরু হয় উত্তেজনা। আর এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই এলাকায় সোমবার সকালে আরও পুলিশবাহিনি মোতায়েন করা হয়। তৈরি করা হয়েছে কংক্রিটের ব্যারিকেটও।

আন্দোলনের ফাঁকেই নানকের পুজো, আর এই টানাপোড়েনের মাঝেই আজ গুরু নানকের ৫৫১ তম জন্মবার্ষিকী উপলক্ষে পুজো করলেন, কৃষকেরা। আর পুজোর পর সেই প্রসাদ তুলে দিলেন,এলাকায় মোতায়েন পুলিশকর্মী ও নিরাপত্তাকর্মীদের হাতে।

রবিবার গাজিপুর-গাজিয়াবাদে পুলিশ-কৃষকের সংঘর্ষের মধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বাড়িতে চলছিল জরুরী বৈঠক। এই বৈঠকে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। কি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। পরিবর্তন হয়নি সরকার ও বিক্ষোভকারিদের অবস্থানও।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর