নজরবন্দি ব্যুরো: অবশেষে স্বস্তি। সাইফার মামলায় (Cipher Case) দেশের সুপ্রিম কোর্ট জামিন দিল প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে। সেইসঙ্গে জামিন দেওয়া হলো ইমরান সরকারের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশিকেও (Shah Mahmood Qureshi)। পাকিস্তানের শীর্ষ আদালত এই দুই নেতাকে পাকিস্তানি ১০ লক্ষ টাকার বিনিময়ে জামিন দিয়েছে।
আরও পড়ুন: আসছেন না বাইডেন, প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে প্রধান অতিথি ইমানুয়েল ম্যাক্রোঁ



শুক্রবার বিচারপতি সরদার তারিখ মাসুদের (Sardar Tarikh Masud) নেতৃত্বাধীন তিন সদস্যের ডিভিশন বেঞ্চ এই রায় দেন। তাহলে কি এবার জেল মুক্তি ঘটবে প্রাক্তন পাক অধিনায়ক ও প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরানের (Imran Khan)? সে বিষয়ে এক্ষুনি কিছু বলা যাচ্ছে না।



কারণ ইমরানের বিরুদ্ধে রয়েছে একাধিক বিভিন্ন মামলা। এদিনের শুনানিতে ইমরান খান জানান, “দেশের ক্ষমতাসিল মানুষরা এই মামলায় রয়েছে”। এছাড়াও তিনি অভিযোগ করেন, পাকিস্তান জেলে তার দলের যে সমস্ত নেতা কর্মীরা রয়েছেন তাদেরকে ছাগলের মতো বন্দি করে রাখা হচ্ছে।
সাইফার মামলায় জামিন পেলেন ইমরান, এবার কী তাহলে জেল মুক্তি?

ইমরানের এই বক্তব্যের পরেই পাক শীর্ষ আদালত জানিয়ে দেয় ইমরানকে জামিন দেওয়া হচ্ছে। উল্লেখ্য পাকিস্তানের প্রাক্তন এই প্রধানমন্ত্রী দুর্নীতি রাষ্ট্রদ্রোহীতা (Treason) মত গুরুতর বিভিন্ন মামলায় অভিযুক্ত হয়ে গত অগাস্ট মাস থেকে পাকিস্তানের জেলে বন্দি রয়েছেন। এই মামলায় জামিন পেলেও অন্যান্য মামলার শুনানি এখনো চলছে ফলে এক্ষুনি পিটিআই (PTI) নেতার মুক্তির সম্ভাবনা খুবই কম।








