বিনা মাস্কে মেট্রোয় প্রবেশ করলে পেতে হবে কঠিন শাস্তি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিনা মাস্কে মেট্রোয় প্রবেশ করলে পেতে হবে কঠিন শাস্তি। মাস্ক ছাড়া মেট্রোয় প্রবেশ করা যাবে না, প্রবেশ করা যাবে না মেট্রো স্টেশনেও। কোন যাত্রীকে মাস্ক ছাড়া দেখলেই নেওয়া হবে শাস্তিমূলক ব্যবস্থা। ইতিমধ্যে এই বিষয়ে নজরদারি রাখতে বলা হয়ছে পুলিশকে। প্রতিটি মেট্রো স্টেশনে এই সংক্রান্ত ঘোষণা করা হচ্ছে। প্রায় এক বছরের বেশি সময় অতিক্রম করেছে এই করোনা আতঙ্কের মধ্যে। গত বছরের শেষের দিকে করোনা গ্রাফ কিছুটা নিন্মমুখী হওয়া চালু হয় আনলক পর্যায়। চলতি বছরের শুরু থেকেই গোটা দেশ জুড়ে শুরু করা হয়েছে টিকাকরণ কর্মসূচী।

আরও পড়ুনঃ চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন, অ্যাটলেটিকো বধ করে শেষ আটে চেলসিও।

এই আবহের মধ্যেই দেশে ফের করোনা গ্রাফ ঊর্ধ্বমুখী। দেশ-সহ গোটা রাজ্যেও বৃদ্ধি পাচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা। তারপরেও করোনা বিধির তোয়াক্কা না করেই রাস্তায় বেড়িয়ে পরছে সাধারণ মানুষ। যাতায়াত করছে ট্রেনে, বাসে, মেট্রোতে। অধিকাংশ মানুষের মুখেই মাস্ক নেই। বেশ কিছু মানুষ মাস্ক ব্যবহার করলেও তা নাক ও মুখের নিচে। রাস্তাঘাটে, বাসে, ট্রেনে এমনকি মেট্রোতেও মাস্ক ছাড়াই যাত্রা করছেন বেশিরভাগ মানুষ। আর এই বেপরোয়া মনোভাবই ভাবিয়ে তুলছে  চিকিৎসকদের। কারণ মেট্রোর এসি থেকে সংক্রমণ ছড়ানোর প্রবল সম্ভাবনা রয়েছে।

চিকিৎসকরা জানিয়েছে্ন, কোনও উপসর্গহীন করোনা রোগী মাস্ক ছাড়া এসি রেকে উঠে পড়েন, সেক্ষেত্রে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। কারণ ড্রপলেটের মাধ্যমে ছড়িয়ে পরে করোনা ভাইরাস। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে মেট্রোয় ওঠার আগে মাস্ক পরে থাকলেও মেট্রোতে উঠেই যাত্রীরা মাস্ক খুলে ফেলছেন। এই  বিষয়টি নিয়ে চিন্তায় মেট্রো কর্তৃপক্ষ। সেকারণেই প্রত্যেক মেট্রো স্টেশনে এমনকি  মেট্রোতেও শুরু হয়েছে প্রচার। ঘোষণা করা হচ্ছে, মাস্ক ছাড়া মেট্রো স্টেশনে বা মেট্রোয় প্রবেশ করা যাবে না। সঠিক ভাবে মাস্কের ব্যবহার করুন। মাস্ক নাকের ও মুখের নিচে নামাবেন না। মাস্ক ছাড়া কোনও ব্যক্তি মেট্রোয় উঠলে তাঁর বিরুদ্ধে কড়া শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।

বিনা মাস্কে মেট্রোয় প্রবেশ করলে পেতে হবে কঠিন শাস্তি। চিকিৎসকরা জানিয়েছেন, কথা বলা, হাঁচি, কাশির মাধ্যমে যে ড্রপলেট তৈরি হয় তা আয়তনে প্রায় ৫ মাইক্রোমিটার। এই ড্রপলেট এক মিটারের  বেশি ছড়ায়না। কিন্তু এসির হাওয়ায় সেগুলোকে অনেকটাই দূরে পর্যন্ত ছড়িয়ে পরে। আর মেট্রোয় যাত্রী সংখ্যা বেশি হওয়ার কারণে সেখানে দ্রুত করোনা ছড়িয়ে পড়ার সম্ভাবনা বেশি। তাই করোনা সংক্রমণ রুখতে এবার এই সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন